Upcoming Yamaha Bikes: আবহাওয়ার কথা মাথায় রেখে তৈরি ইঞ্জিন! TVS Ronin-কে টক্কর দেবে XSR 155

Upcoming Yamaha Bikes in India 2025: ভারতের বাজারে একটা বড় অংশ দখল করে রেখেছে Yamaha। বাইক শুধু নয়, স্কুটারের একাধিক নতুন মডেল লঞ্চ করেছে এই সংস্থা। যেগুলি রীতিমত জনপ্রিয় ক্রেতাদের সামনে। তবে দীর্ঘদিন পর ফের রেট্রো মডেলের বাইক নিয়ে আসছে Yamaha। আগামী মাসেই ভারতে বসছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025। ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই এক্সপো।

আর সেখানেই Yamaha XSR 155 বাইকটিকে তুলে ধরা হতে পারে। একেবারে মর্ডান রেট্রো মোটরসাইকেল মডেলের হবে এই বাইক। এক্সপো'তে দেখানো হলেও ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বাইকটি লঞ্চ করবে। এক নজরে দেখে নিন কতটা আলাদা হতে পারে এই বাইক? দামই বা কত (Upcoming Yamaha Bikes in India 2025) হতে পারে।

Bike

  • Upcoming Yamaha Bikes in India 2025: ইঞ্জিন এবং পাওয়ার

নতুন Yamaha XSR 155 এ একেবারে শক্তিশালী ইঞ্জিন (Upcoming Yamaha Bikes in India 2025) দেওয়া থাকবে। থাকতে পারে 155cc এর লিকিউড-কুল্ড সিঙ্গল সিলিন্ডার। যা কিনা ৬ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত থাকবে। এই ইঞ্জিন একেবারে ভারতের আবহাওয়ার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বলে দাবি Yamaha -এর। এখানেই শেষ নয়, এই বাইকের ফ্রেম USD ফোর্ক এবং মনোশক ব্যবহার করা হয়েছে। বাইকের সামনে এবং পিছনে ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে।

  • Upcoming Yamaha Bikes in India 2025: ডিজাইন এবং ফিচার

নতুন প্রজন্ম হোক কিংবা একটু বয়স্ক মানুষ, সবার কাছে Yamaha বাইকের চাহিদা আছে। একটা সময় ভারতের রাস্তায় দাপিয়ে বেড়িয়েছে এই বাইক। সেই রেট্রো স্টাইলেই ফিরছে Yamaha। XSR 155 বাইকটি Yamaha-এর MT-15 প্লাটফর্মের উপর বেস করা হয়েছে। ডিজাইন একেবারেই সাধারণ হবে। আর সেটাই এই বাইকের ইউএসপি বলে দাবি সংস্থার। জানা যাচ্ছে, নয়া Yamaha XSR 155 বাইকটিতে গোল হেডলাইট থেকে টিয়রড্রপ আকারের ফুয়েল ট্যাঙ্ক থাকতে পারে। এছাড়াও থাকতে পারে আরও একাধিক নতুন ফিচার।

  • Upcoming Yamaha Bikes in India 2025: দাম কত হতে পারে

Yamaha এর নতুন XSR 155 বাইকটির দামের বিষয়ে সংস্থা কিছু এখনও জানায়নি (Upcoming Yamaha Bikes in India 2025)। তবে মনে করা হচ্ছে, এটির দাম 1.4 লাখ টাকা থেকে 1.8 লাখ টাকা পর্যন্ত হতে পারে। মনে করা হচ্ছে, TVS Ronin -কে টক্কর দেবে Yamaha XSR 155।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+