Royal Enfield Bikes: Classic 650 থেকে Himalayan 650! একের পর এক বাইক আনছে এনফিল্ড
Upcoming Royal Enfield Bikes 2025: নতুন প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় একটি বাইক সংস্থা Royal Enfield! ক্লাসিক থেকে বুলেট, এমনকী সংস্থার একাধিক বাইক বিক্রির নিরিখে সবসময় তালিকার উপরের দিকে থাকে। এমনকি চাহিদা এতটাই থাকে যে কেনার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় ক্রেতাকে।
আপনিও যদি নতুন বছরে Royal Enfield কেনার প্ল্যান করেন তাহলে দাঁড়িয়ে যান। শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে তিনটি নতুন Royal Enfield এর বাইক। এক নজরে দেখে নিন কি কি বাইক বাজারে (Upcoming Royal Enfield Bikes 2025) আসতে চলেছে-

- Upcoming Royal Enfield Bikes 2025: Classic 650
সংস্থার টপ সেলিং মোটরসাইকেল Classic 350। দারুণ ভাবে সফল এই বাইক। নতুন প্রজন্মের কাছে খুবই গ্রহণযোগ্য হয়েছে। আর এহেন সাফল্যের পর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Classic 650। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, Royal Enfield Classic 650 আগামী বছর অর্থাৎ 2025 সালের প্রথম তিনমাসের মধ্যেই ভারতের বাজারে (Upcoming Royal Enfield Bikes 2025) লঞ্চ হতে পারে। এতে 648cc এর প্যারালাল টুইন ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা সর্বোচ্চ 47.4 bhp শক্তি এবং 52.4nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে সক্ষম।
- Upcoming Royal Enfield Bikes 2025: Bullet 650
৮ হোক কিংবা ৮০! সব বয়সের মানুষের কাছেই Bullet সবসময় সেরা। আর সেই চাহিদা আর পছন্দের কথা ভেবে Bullet 650 ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে Royal Enfield। একাধিক নতুন ফিচার এতে যোগ করা হতে পারে। এমনকী ডিজাইনেও একাধিক বদল থাকতে পারে বলে শোনা যাচ্ছে। Royal Enfield Bullet 650 গত কয়েক মাসে একাধিকবার টেস্টিংয়ের সময় প্রকাশ্যে এসেছে। Royal Enfield Bullet 650-এ জনপ্রিয় 648cc টুইন-সিলিন্ডার শক্তিশালী ইঞ্জিন দেওয়া হতে পারে। এই বাইকটিও আগামী বছরেই লঞ্চ (Upcoming Royal Enfield Bikes 2025) করতে পারে সংস্থা।
- Upcoming Royal Enfield Bikes 2025: Himalayan 650
পাহাড় হোক কিংবা দীর্ঘ বাইক রাইডের ক্ষেত্রে রাইডারদের প্রথম পছন্দের তালিকায় থাকে Himalayan। এনফিল্ড কেনার যদি ভাবনা থাকে তাহলে Himalayan 650 সেরা অপশন হতে পারে। যা খবর, ২০২৫ সালে উৎসবের মরশুমে এই বাইক লঞ্চ (Upcoming Royal Enfield Bikes 2025) করা হতে পারে। হিমালয়ান 650 ইন্টারসেপ্টরের ট্রেলিস ফ্রেমের উপর নয়া Royal Enfield Himalayan 650 তৈরি করা হয়েছে। সংস্থার তরফে একাধিক নতুন ফিচার যোগ করা যেতে পারে এতে।












Click it and Unblock the Notifications