Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Union Budget 2023: বাজেটে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা যা বিজেপিকে ২০২৪-এর নির্বাচনে সাহায্য করতে পারে

বাজেট ২০২৩-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার মধ্যে বেশ কিছু বিষয় ২০২৪-এর নির্বাচনে বিজেপির ক্ষমতার ফিরতে সাহায্য করতে পারে।

মোদী সরকারের ২০২৩-২৪ সালের বাজেট প্রস্তাব প্রায় ৪৫ লক্ষ কোটি টাকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণায় বলেছেন, স্বাধীনতার ৭৫ বছর পরে এবারের বাজেট স্বপ্নের বাজেট। এবারের বাজেটে সামনে থেকে মধ্যবিত্ত শ্রেণিকে কর ছাড়, মহিলা, কৃষকদের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। বাজেটে ভর্তুকি তুলে নেওয়া এবং জনকল্যাণমূলক প্রকল্পে সরকারি বরাদ্দ কমানো নিয়ে দ্বিমত থাকলেও, এই সুবিধাভোগীরাই কার্য মোদী সরকারের ভোটব্যাঙ্ক।

 লক্ষ্য যাঁরা

লক্ষ্য যাঁরা

২০২৪-এর নির্বাচনের আগে নটি রাজ্যের বিধানসভা নির্বাচনে। যার মধ্যে বেশিরভাগেই ক্ষমতা রয়েছে বিজেপি। সেইসব রাজ্যের মহিলা, কৃষক, গ্রামবাসী, দলিত, অনগ্রসর, আদিবাসী, সরকারি কর্মী, ছোট ব্যবসায়ী, ছোট-বড় শিল্পপতি সবাই এই বাজেটে মোদী সরকারের লক্ষ্য। সবাইকেই খুশি করার চেষ্টা করা হয়েছে। লক্ষ্য একটাই ২০২৪-এর লোকসভা নির্বাচনে জয়। তাহলে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারবে বিজেপি আর প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী।

নজর গরিবদের প্রতি

নজর গরিবদের প্রতি

বিশ্লেষকদের একাংশ বলছেন গরিবদের জন্য এবার মোদী সরকারের বাজেট। একদিকে নতুন কর ব্যবস্থায় বার্ষিক ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে। এছাড়াও আর্থিক সংকটের কারণে দরিদ্র বন্দিরা জামিন নিতে পারছেন না। তাঁদের জামিনের ক্ষেত্রে সরকার ব্যয়ভার বহন করবে। সারা দেশে এই ধরনের প্রায় দুলক্ষ বন্দি রয়েছেন। তাঁদের জন্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

নজরে গ্রাম ও কৃষক

নজরে গ্রাম ও কৃষক

বাজেটে মোদী সরকার গ্রাম ও কৃষকদের জন্য বড় ঘোষণা করেছে। এই বছরে কৃষকদের জন্য প্রায় ২০ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন কৃষির জন্য ডিজিটাল পাবলিক পরিকাঠামো তৈরি করা হবে। কৃষকদের কৃষি, বিমা, ঋণ, কৃষিভিত্তিক শিল্প পরিকল্পনায় সাহায্য করা হবে। ফলে তাঁদের ক্ষমতা ও মুনাফা অর্জনের ক্ষমতা বাড়বে। বাজেটে মৎস্য সম্পদের নতুন একটি প্রকল্পে ৬ হাজার কোটি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 প্রধানমন্ত্রী আবাস যোজনা

প্রধানমন্ত্রী আবাস যোজনা

প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাজেট বরাদ্দ ৬৬ শতাংশ বাড়িয়ে ৭৯ হাজার কোটি টাকা করার কথা বলা হয়েছে। লক্ষ্য হল সব গরিবের যেন ঘর থাকে। এই প্রকল্পের অধীনে সরকার গ্রাম ও শহরে বাড়ি তৈরির জন্য আড়াই লক্ষ টাকা সাহায্য করে থাকে। এই প্রকল্প যে বিজেপিকে সাহায্য করা, তা বিভিন্ন নির্বাচনে প্রমাণিত হয়েছে। ফলে নতুন করে এই প্রকল্পে বাড়তি অর্থ বরাদ্দ করা হয়েছে।

বিনামূল্যে রেশন

বিনামূল্যে রেশন

ইতিমধ্যেই ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত সব অগ্রাধিকার প্রাপ্ত পরিবারকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করার কথা জানিয়েছে মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেকথা বাজেটে আরেকবার উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রায় দুই লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এর আগে এই প্রকল্পের মাধ্যমে বিহার ও উত্তর প্রদেশের নির্বাচনে সাফল্য পেয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই আর ২০২৪-এর নির্বাচনকে সামনে রেখে এই প্রকল্পের সুবিধা আরও একবছর বাড়ানো হয়েছে।

নজর মহিলাদের প্রতি

নজর মহিলাদের প্রতি

মহিলারা বিজেপি সরকারের অন্যতম ভোটব্যাঙ্ক। এই পরিস্থিতিতে বাজেটে মহিলাদের জন্য নতুন সঞ্চয় প্রকল্পের কথা বাজেটে ঘোষণা করা হয়েছে। তবে এই প্রকল্প দুবছরের জন্য। এই সঞ্চয় প্রকল্পে মহিলারা ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। যার সুদ হবে ৭.৫ শতাংশ।

নজরে নতুন ভোটাররাও

নজরে নতুন ভোটাররাও

মোদী সরকারের লক্ষ্যে নতুন ভোটাররাও। তাঁদের জন্য স্টার্টআফ খোলার কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী এর জন্য কৌশল বিকাশ যোজনা ৪ চালু করার কথা বলেছেন বাজেটে। তরুণদের দক্ষ করে তুলতে ৩০ টি স্কিল ইন্ডিয়া সেন্টার খোলা হবে।

নজরে আদিবাসী ও দলিতরা

নজরে আদিবাসী ও দলিতরা

২০২৩-এ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে বিধানসভা নির্বাচন। এই তিন রাজ্যে বহুসংখ্যক আদিবাসীর বাসস্থান। তাঁদের ওপর নজর দেওয়া হয়েছে এবারের বাজেটে। তাদের আর্থ-মামাজিক অবস্থার উন্নতির জন্য বাজেটে বিএমবিপিটিজি উন্নয়ন মিশন শুরু করার কথা বলা হয়েছে। আগামী তিন বছরে এই প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা দেওয়া হবে।

নজরে বয়স্ক ও কর্মরতরা

নজরে বয়স্ক ও কর্মরতরা

মোদী সরকার এবারের বাজেটে প্রবীণ ও চাকরিজীবীদের স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম এবং সিনিয়র সিটিজেন স্কিমে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ৪.৫ লক্ষ থেকে বাড়িয়ে ৯ লক্ষ এবং ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অন্যদিকে চাকরিজীবীদের জন্য নতুন ট্যাক্স স্ল্যাবে কর ছাড় ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে।

নজরে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শিল্পপতি

নজরে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শিল্পপতি

বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শিল্পপতি সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কর্পোরেট কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২৫ শতাংশ করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

নজর স্বাস্থ্যে

নজর স্বাস্থ্যে

২০১৪-র পরে মোদী সরকার সারা দেশে ১৫৭ টি মেডিক্যাল কলেজ তৈরি করেছে। এবার সেই মেডিক্যাল কলেজগুলির সঙ্গে ১৫৭ টি নার্সিং কলেজ তৈরি করা হবে। ২০৪৭ সালের মধ্যে অ্যানিমিয়া নির্মূল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সারা দেশে ফার্মাসিউটিক্যাল গবেষণার জন্য নতুন প্রোগ্রাম তৈরি করা হবে।

 নজর শিক্ষায়

নজর শিক্ষায়

আদিবাসী এলাকায় একলব্য স্কুল, গ্রামে ডিজিটাল লাইব্রেরির করার কথা বলা হয়েছে এবারের বাজেটে। একলব্য স্কুলগুলিতে ৩৮ হাজার শিক্ষক এবং সহায়ক কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। বাজেটে বলা হয়েছে আগামী বছরের মধ্যে শিক্ষক প্রশিক্ষণের জন্য আনুনিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে। দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ৩ টি কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকর্ষ কেন্দ্র খোলার কথাও বলা হয়েছে এবারের বাজেটে।

পরিকাঠামো ও কর্মসংস্থানে ১০ লক্ষ কোটি টাকা

পরিকাঠামো ও কর্মসংস্থানে ১০ লক্ষ কোটি টাকা

মোদী সরকার কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামো এবং কর্মসংস্থান তৈরির জন্য নতুন সুযোগের দিতে নজর দিতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। ৫০ টি বিমানবন্দর, হেলিপোর্ট তৈরি, ইস্পাত, বন্দর, সার, কয়লা এবং খাদ্যশস্তের জন্য ১০০ টি পরিকাঠামো উন্নয়নের জন্য বিহ্নিত করা হয়েছে। যেখানে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োহ করা হবে। এছাড়াও বেসরকারি ক্ষেত্রে থেকে ১৫ হাজার কোটির বিনিয়োগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

নতুন ভারতের স্বপ্ন

নতুন ভারতের স্বপ্ন

মোদী সরকার এবারের বাজেটের মাধ্যমে নতুন ভারতের স্বপ্ন বাস্তবায়িত করতে রোডম্যাপ আঁকার চেষ্টা করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, প্রযুক্তি-চালিত এবং জ্ঞান ভিত্কির অর্থনীতি তৈরি করা। শিশুদের জন্য গ্রাম-শহরে ডিজিটাল লাইব্রেরি, কৃত্রিম বুদ্ধিমত্তায় উৎকর্ষ কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+