রাসায়নিক যৌগে ক্যান্সারের ঝুঁকি! জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য বাজার থেকে তুলে নিচ্ছে ইউনিলিভার গ্রুপ

শ্যাম্পু তৈরিতে ব্যবহার করা হয়েছে বেনজিন নামে রাসায়নিক যৌগ। যা থেকে ক্যান্সারের ঝুঁকি রয়েছে। এই তথ্য সামনে আসার পরে ইউনিলিভার গ্রুপ ডাভ-সহ জনপ্রিয় ব্র্যান্ডের ড্রাই শ্যাম্পু প্রত্যাহার করে নিতে শুরু করেছে। ফুড অ্যান্ড ড

শ্যাম্পু তৈরিতে ব্যবহার করা হয়েছে বেনজিন নামে রাসায়নিক যৌগ। যা থেকে ক্যান্সারের ঝুঁকি রয়েছে। এই তথ্য সামনে আসার পরে ইউনিলিভার গ্রুপ ডাভ-সহ জনপ্রিয় ব্র্যান্ডের ড্রাই শ্যাম্পু প্রত্যাহার করে নিতে শুরু করেছে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে এই তালিকায় নেক্সাস, সুভে, ট্রেসেমে এবং টিগির মতো ব্র্যান্ডও রয়েছে।

ইউনিলিভারের পণ্যগুলি ২০২১-এর অক্টোবরের আগেকা

ইউনিলিভারের পণ্যগুলি ২০২১-এর অক্টোবরের আগেকা

ইউনিলিভারের যেসব পণ্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, তা ২০২১-এর অক্টোবরের আগে তৈরি। তবে ইউনিলিভারের এই পদক্ষেপ বিভিন্ন পার্সোনাল কেয়ারের পণ্যগুলিতে অ্যারোসলের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে। গত দেড় বছরে জনসন অ্যান্ড জনসনের নিউট্রোজেনা, এডওয়েল পার্সোনাল কেয়ার কোম্পানির ব্যানানা বোট, বেয়ার্সডর্ফ এজির কপারটোন, প্রোক্টর অ্যান্ড গ্যাম্বলের সিক্রেট এবং ওল্ড স্পাইস এবং ইউনিলিভারের সুয়েভ। এইসব কটি পণ্যেই বেনজিনের উপস্থিতি প্রমাণিত হয়েছিল ল্যাবের পরীক্ষায়।

আগেও একই ধরনের ঘটনা

আগেও একই ধরনের ঘটনা

তবে এবার প্রথমবার নয়। এর আগেই এমন ঘটনা ঘটেছে। স্প্রে অন ড্রাই শ্যাম্পু সমস্যা তৈরি করেছে। ভ্যালিসারের পর্যবেক্ষণের পরে প্রোক্টর অ্যান্ড গ্যাম্বেল তাদের অ্যারোসল পণ্যের সব পণ্যই পরীক্ষা করে গেখে। এরপর ওই কোম্পানি বেনজিনের উপস্থিতির কথা উল্লেখ করে প্যানটেন এবং হার্বাল এসেন্স ড্রাই শ্যাম্পু বাজার থেকে তুলে নেয়। ভ্যালিসারের তরফে বলা হয়েছে, তারা পরীক্ষা করে দেখেছেন ভোগ্যপণ্যের বিভাগে অ্যারোসল ড্রাই শ্যাম্পুর মধ্যে ব্যাপকভাবে বেনজিনের উপস্থিতি রয়েছে।

পণ্যে বেনজিনের পরিমাণ প্রকাশ করা হয়নি

পণ্যে বেনজিনের পরিমাণ প্রকাশ করা হয়নি

ক্যানে থাকা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট যেগুলিকে স্প্রে করা হয়, সেগুলির ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয়েছে। এটা তাদের ড্রাই শ্যাম্পুর ক্ষেত্রে হয়েছে। তবে কোম্পানির তরফে পণ্যে কী পরিমাণ বেনজিন রয়েছে তা প্রকাশ করা হয়নি। বলা হয়েছে সতর্কতার কারণেই তা বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে বলা হয়েছে, পরীক্ষায় যে পরিমাণ বেনজিন পাওয়া গিয়েছে, তাতে স্বাস্থ্যে ওপরে প্রতিকূল প্রভাব পড়বে, তা বলা যায় না। আবার এফডিএর তরফে ড্রাই শ্যাম্পুর মতো পণ্যে বেনজিনের সীমা নির্ধারণ করা হয়নি। তবে সংস্থার তরফে বলা হয়েছে বেনজিনের সংস্পর্শে আসলে লিউকেমিয়া এবং রক্তের অন্য ক্যান্সারের কারণ হতে পারে।

পেট্রোলিয়াম জাত পণ্য থেকে দূষণ

পেট্রোলিয়াম জাত পণ্য থেকে দূষণ

পার্সোনাল কেয়ার প্রোডাক্টে স্প্রের মতো পণ্য যেমন ড্রাই শ্যাম্পুর মধ্যে প্রোপেন ও বিউটেনের মতো প্রোপেল্যান্ট থাকে। যা তৈরি করা হয় অপরিশোধিত তেল পরিশোধন করে। অন্যদিকে বেনজিনও একটি পেট্রোলিয়াম জাত পণ্য। তবে এটি বিষাক্তও বটে। এফডিএ বলেছে, প্রোপেল্যান্টগুলিও এক্ষেত্রে দূষণের উৎস হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+