Ujjwala Scheme: উৎসবের মরসুমে সরকারের বড় উপহার, উজ্জ্বলা প্রকল্প নিয়ে এই ঘোষণা
Ujjwala Scheme: উৎসবের আগে জনসাধারণের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন এদিন মন্ত্রিসভার বৈঠকে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত হল আগামী ৩ বছরে ২০২৬ সাল পর্যন্ত ৭৫ লক্ষের বেশি এলপিজি সংযোগ বিনামূল্যে দেওয়া হবে। এটি উজ্জ্বলা প্রকল্পের একটি সম্প্রসারণ।
কেন্দ্রীয় সরকার তিন বছরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগ প্রদানের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে ১৬৫০ কোটি টাকা অনুদান অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আজ পর্যন্ত উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৯.৬০ কোটি এলপিজি সিলিন্ডার বিতরণ করা হয়েছে। আরও ৭৫ লক্ষ বিনামূল্যে এলপিজি সংযোগ দরিদ্র পরিবারগুলির মহিলাদের দেওয়া হবে।
দরিদ্র সীমার নিচের পরিবারগুলির মহিলাদের এলপিজি সংযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ২০১৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন। এই প্রকল্পে প্রতি বছরে ১২ টি ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়।
9.60 crore #LPG cylinders have been distributed under the #Ujjwala scheme till today. Another 75 lakh free LPG connections will be given to women from poor and needful families so that they can avail the benefits from the scheme: Union Minister @ianuragthakur #CabinetDecisions pic.twitter.com/wi723qgd5a
— PIB India (@PIB_India) September 13, 2023
দ্বিতীয় সিদ্ধান্তটি হল এদিন ৭,২১০ কোটি টাকার ই-কোর্ট মিশন মোড প্রকল্প ৩ পর্যায়ে অনুমোদিত হয়েছে। অনলাইন ও কাগজহীন আদালত তৈরিই এর লক্ষ্য। এতে বিচার ব্যবস্থা আরও স্বচ্ছ হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
কাগজবিহীন প্রচারের কথা উল্লেখ করে অনুরাগ ঠাকুর বলেছেন যে, আদালতে ই-ফাইলিং ও ই-পেমেন্ট সিস্টেমকে সর্বজনীন করা হবে। ডেটা সংরক্ষণের জন্য ক্লাউড স্টোরেজ তৈরি করা হবে। সব আদালত কমপ্লেক্সে ৪৪০০ টি ই-সেবা কেন্দ্র স্থাপন করা হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications