এক হয়ে যাচ্ছে ওলা-উবার! কার কথায় সন্ধির পথে দুই সংস্থা জানেন কি
দুই সংস্থাতেই সবচেয়ে বড় বিনিয়োগকারী সফ্টব্যাঙ্ক ভারতীয় সংস্থা ওলার সঙ্গে উবারের ভারতীয় শাখার মিলে যাওয়ার দাবি রেখেছে।
এক হয়ে কাজ করতে পারে অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবা সংস্থা ওলা ও উবার। দুই সংস্থাতেই সবচেয়ে বড় বিনিয়োগকারী সফ্টব্যাঙ্ক ভারতীয় সংস্থা ওলার সঙ্গে উবারের ভারতীয় শাখার মিলে যাওয়ার দাবি রেখেছে।

উদ্দেশ্য হল, এশিয়ায় দ্রুতগতিতে বেড়ে চলা অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবার বাজারকে সম্পূর্ণরূপে নিজেদের দখলে নিয়ে নেওয়া। এই বিষয়ে গত একবছর ধরে পুরোদমে আলোচনা চলছে। তবে সূত্রের খবর, গত কয়েকদিনে এই আলোচনা অনেক বেশি গতি পেয়েছে।
সফ্টব্যাঙ্কের ২৬ শতাংশ মালিকানা রয়েছে ওলায়। উবারে রয়েছে তার সামান্য কিছু কম অংশ। দুই প্রতিযোগী নিজেদের শক্তি ক্ষয় করে একে অপরের বিরুদ্ধে কাজ না করে অ্যাপ পরিষেবায় রাজত্ব করুক, এমনটাই চায় সফ্টব্যাঙ্ক। যাতে অন্য কেউ ভারতের বাজার শাসন না করতে পারে। সেজন্য ওলা কিনে নিক উবারকে, এটাই চাইছে সফ্টব্যাঙ্ক।
সারা দেশে ক্যাব পরিষেবার অর্ধেকটা ওলার দখলে রয়েছে। ফলে এই মিলে যাওয়ায় ওলা মুখ্য ভূমিকা নেবে। এদিকে উবার ইন্ডিয়া ইউনিটের সঙ্গেই ওলার গাঁটছড়া হবে। দুটি সংস্থা একসঙ্গে ভারতের ক্যাব পরিষেবার বাজার দাপাবে।












Click it and Unblock the Notifications