Tomato Prices Increasing: 'টকে' উথাল পাথাল হেঁসেলের বাজেট! কোথাকার টম্যাটোয় কমাবে দাম
Tomato Prices Increasing: ভারতীয়দের হেঁয়েসে আলু, পেঁয়াজের মতো টম্যাটোকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে। এইগুলির মধ্যে কোনও একটির দাম যদি বাড়ে, তাহলে হেঁসেলের বাজেটে উথাল-পাথাল পরিস্থিতি তৈরি হয়।
একটা সময় পেঁয়াজের ঝাঁঝ আমাদের সবাইকে কাঁদিয়েছিল। যা দিল্লির সরকার পরিবর্তন হয়েছিল এই ঝাঁঝে। আর এখন টমেটো পুরো বিষয়টিকে টক করে তুলেছে। মে মাসের প্রথম সপ্তাহের প্রতি কেজি ১৫-২০ টাকা থেকে এই মুহূর্তে ১১০-১৪০ টাকা কেজিতে পৌঁছেছে।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে টমেটোর এই বেশি দামের পিছনে রয়েছে মার্চ ও এপ্রিলে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি (Tomato Prices Increasing)। যে কারণে কীটপতঙ্গের আক্রমণও বৃদ্ধি পায়। সেই সময় অনেক কৃষকের ফসল প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়।
ভারতের টম্যাটোর দুটি ফসল হয়ে থাকে। রবিশস্য হিসেবে জন্মায় মহারাষ্ট্রের জুন্নার তালুকায় এবং কর্নাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে মার্চ থেকে অগাস্টের মধ্যে বাজারে আসে। অন্যদিকে খরিফ ফসল হিসেবে উত্তর প্রদেশ ও নাসিকে জন্মায়। বছরের বাকি সময়ে বাজার ভরে থাকে ওই টম্যাটোয়। উল্লেখিত জায়গাগুলিই ভারতে প্রধান টমেটো সরবরাহকারী এলাকা বলে পরিচিত।
জানুয়ারি থেকে মার্চের মধ্যে টম্যাটো চারাগাছগুলিকে লাগানো হয়। এপ্রিল থেকে জুনের মধ্যে টম্যাটো বাজারে আসে। কিন্তু এবার মার্চ-এপ্রিলে গরমে গাছের পাতার কার্ল ভাইরাস চারাগুলিকে নষ্ট করে দেয়। আর সেইসব গাছ থেকে যে ফসল হয়েছিল, তা ছিল নিম্নমানের (Tomato Prices Increasing)। দামও সরবরাহের অনিশ্চয়তায় ফসল বিক্রি বন্ধ করে দেওয়ায় বাজারে পণ্যের অভাব দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, খরিফ টমেটো বাজারে আসলেই তার দম কমতে শুরু করবে। বর্ষা শুরুর পরে গাছ লাগানো শুরু হয়েছে। অগাস্টের মাঝামাঝি সময়ে তা বাজারা আসবে এবং দাম কমবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন উত্তর ভারতের কিছু অংশ এবং নাসিকের টমেটো আসতে শুরু করলেই দাম কমতে শুরু করবে।












Click it and Unblock the Notifications