Tomato Price: ক্লাস টেনে ফেল করেই চাষাবাদে, মহারাষ্ট্রের কৃষকের পর টম্যাটো বেচে কোটিপতি তেলঙ্গানার মহীপাল

Tomato Price: কথায় আছে কারও পৌষ মাস, কারও সর্বনাশ! টম্যাটোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যেখানে ক্রেতাদের হাতে ছ্যাঁকা দিচ্ছে, হেঁশেলে লেগেছে আগুন, সেখানে টম্যাটো বিক্রি করে কোটিপতি কৃষকদের কথা জানা যাচ্ছে দেশের নানা প্রান্ত থেকে।

মহারাষ্ট্রের পর এবার তেলঙ্গানার কৃষকও টম্যাটোর দামের ঝোড়ো ব্যাটিংয়ে কোটিপতি হয়ে গিয়েছেন। পড়াশোনা করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে, এটাও এ ক্ষেত্রে মানানসই নয়।

Tomato Price: মহারাষ্ট্রের কৃষকের পর টম্যাটো বেচে কোটিপতি তেলঙ্গানার মহীপাল

তেলঙ্গানার মেদকের কৌড়িপল্লী গ্রামের বছর চল্লিশের কৃষক বি মহীপাল রেড্ডি। জুনের ১৫ তারিখ থেকেই চড়া দামে টম্যাটো বেচে তিনি আয় করেছেন ১.৮ কোটি টাকা। মাত্র মাসখানেকের মধ্যেই। অন্ধ্রপ্রদেশ থেকে টম্যাটোর আমদানি কম ছিল হায়দরাবাদের বাজারে। একশো টাকার উপর উঠে গিয়েছিল দর। বাজারের চাহিদা মিটিয়েছে এই কৃষকের জমির টম্যাটো।

এপ্রিলের ১৫ তারিখ থেকে ৮ একর জমিতে টম্যাটো চাষ শুরু করেন। ফসল তুলতে শুরু করেন জুনের ১৫ তারিখ থেকে। বৃষ্টিতে ফসলের কিছুটা ক্ষতি হলেও এখনও যা টম্যাটো রয়েছে তাতে ২ কোটি টাকা ঘরে ঢুকবে বলে আত্মবিশ্বাসী ওই কৃষক। ১০০ একর জমির ৪০ একরে টম্যাটো-সহ সব্জি চাষ করেন। ইতিমধ্যেই ২৫ কেজি ওজনের ৭ হাজার বাক্স টম্যাটো বিক্রি করেছেন।

Tomato Price: মহারাষ্ট্রের কৃষকের পর টম্যাটো বেচে কোটিপতি তেলঙ্গানার মহীপাল

মহারাষ্ট্রের পুনে জেলার জুন্নার তহশিলের পাচঘর গ্রামের কৃষকও সম্প্রতি টম্যাটো বেচে কোটিপতি হয়েছেন। তাঁর নাম ঈশ্বর গেকর। এক মাসে তিনি ৩ কোটি টাকা উপার্জন করেছেন। গত মে মাসেও প্রচুর টম্যাটো ফলিয়েও দাম কম থাকায় ক্ষতির মুখে পড়েছিলেন। যদিও তাতেও না দমে দিয়ে ১২ একর জমিতে টম্যাটো চাষ চালিয়ে যান।

লেগে থাকার সুফলও পেয়েছেন হাতেনাতে। ১১ জুন থেকে ১৮ জুলাইয়ের মধ্যেই টম্যাটো বেচে তিন লক্ষ টাকা আয় করে চমক দিয়েছেন ঈশ্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+