Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tomato Farming: বাড়ছে চাহিদা, চড়ছে দাম! বাড়ির ছাদে এই ব্যবসা করে পান মোটা লাভ

Tomato Farming Business Idea: ফাঁকা জমি কিংবা বড় ছাদ রয়েছে! আর সেই জমি কিংবা ছাদ থেকেই মাসে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। যদি ব্যবসা করার ভাবনা থাকে তাহলে পড়ে থাকা ফাঁকা জমি কিংবা বড় সেই ছাদ থেকেই শুরু করুন দারুণ এই লাভজনক ব্যবসা।

ভাবছেন কি এমন ব্যবসা ( Business Idea)? বর্তমানে টমেটোর ( Tomato) ব্যাপক চাহিদা রয়েছে। ফলে পড়ে থাকা ফাঁকা জমিতেই টমেটো চাষ করে মোটা অঙ্কের রোজগার ( Tomato Farming Business Idea) করা সম্ভব। বর্তমানে টমেটোর দাম ( Tomato Price) একেবারে আকাশ ছুঁয়েছে।

Tomato Farming

Tomato Farming: শুরু করুন এই ব্যবসা

সারা বছর যে কোনও সময়ে টমেটো ( Tomato) চাষ করা যেতে পারে। উত্তর ভারতে বেশির ভাগ কৃষকই বছরে দু'বার টোমেটো চাষ করে থাকে। একবার অগাস্ট মাস এবং আরেক বার নভেম্বর-ডিসেম্বর মাসে। যা কিনা জুন-জুলাই মাস পর্যন্ত চলে।

Tomato Farming: প্রথমে তৈরি করুন টমেটো নার্সারি

টমেটো চাষ করার আগে সবার প্রথম নার্সারি তৈরি করতে হবে। যা সিড লিঙ্ক ট্রে কিংবা জমিতেও তৈরি করতে পারেন। সিড লিঙ্ক ট্রে'য়ের সুবিধা যে এটি সহজেই এখান থেকে সেখানে সরানো যায়। এর দেড় মাস পর গাছগুলিকে জমিতে রোপণ করতে হবে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। গাছগুলিকে জমিতে কিংবা বড় কোন টবে স্থানান্তর করার সময় শিকড়গুলি যাতে না নড়ে যায় সেটি নিশ্চিত করতে হবে। না হলে কিছুদিনের পরেই সেগুলি শুকিয়ে যাবে।

Tomato Farming

Tomato Farming: কত টাকা বিনিয়োগ

যদি ভালো জাতের টমেটো বড় জায়গাজুড়ে শুরু করতে চান তাহলে ৪০ থেকে ৫০ হাজার টাকা বিনিয়োগ রয়েছে। বিজ এবং অন্যান্য জিনিস রয়েছে এর মধ্যে। যদি ছোট করে এই ব্যবসা শুরু করতে চান তাহলে নুন্যতম পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করতে পারেন এই ব্যবসা। তবে ব্যবসা শুরু করলেই হবে না। প্রয়োজন সঠিক সময়ে সঠিক পরিচর্চা। আর তা করলে দু-তিনমাসের মধ্যেই হাতেনাতে মিলবে ফল। তবে এই মুহূর্তে যা দাম টমেটোর তাতে ভালো লাভ পেতে পারেন।

Tomato Farming: মাথায় রাখুন এই ছয় টিপস

  • যদি বড় জায়গায় এই চাষ করেন তাহলে প্রথমে ক্ষেতের মাটি দুই থেকে তিনবার ভালোভাবে লাঙল দিতে হবে।
  • চারা রোপণের আগে গোবর সার বা অন্যান্য ধরনের সার দিতে হবে।
  • চাষের জায়গায় কোনও ভাবেই যাতে বৃষ্টির জল শুকাবে না।
  • ভালো ফল পেতে ভালো কোয়ালিটির বিজ বপন করতে হবে।
  • কীটনাশক সময়ে সময়ে ব্যবহার করতে হবে। না হলে গাছ খারাপ হয়ে যাবে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+