Cheapest EV for women: লাগবে না লাইসেন্স, দাম মাত্র ৪৯ হাজার টাকা! মহিলাদের জন্য সেরা এই ই-স্কুটার
Cheapest EV for women: দেশের মাটিতে ইলেকট্রিক বাইক-স্কুটারের (Electric vehicle) ব্যাপক চাহিদা বাড়ছে। আর সেই চাহিদার কথা মাথায় রেখে একাধিক সংস্থা বিভিন্ন রেঞ্জের ইভি নিয়ে আসছে ভারতের বাজারে। এমনকী প্রত্যেকদিনের ব্যবহারে জন্য সেরা সেগুলি। শুরু পুরুষরাই নয়, মহিলারাও ইলেকট্রিক স্কুটার পছন্দ করছেন। বাজার দোকান থেকে শুরু করে অফিস পৌঁছানোর ক্ষেত্রে সাধারণ পরিবহণ নয়, স্কুটারেই সাছন্দ্য বোধ করছেন।
এমন যদি একটি স্কুটারের খোঁজ আপনিও করে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। সেরা তিনটি ইলেকট্রিক স্কুটারের খোঁজ রইল এই প্রতিবেদনে। যা মহিলাদের জন্য সেরা (Cheapest EV for women) । বিশেষ করে ডেলিও ইউজের জন্য এই স্কুটারের ধারে কাছে নেই।

Cheapest EV for women: Zelio Little Gracy
- দাম: 49,500 টাকা
মহিলাদের জন্য সেরা একটি ইলেকট্রিক স্কুটার Zelio Little Gracy। প্রত্যেকদিনের ব্যবহারের জন্য সেরা। নয়া এই ইলেকট্রিক স্কুটারটির ওজন মাত্র ৮০ কিলোগ্রাম। ফলে চালানোর জন্য কোনও সমস্যাই হবে না। এই ইলেকট্রিক স্কুটারটি চালানোর জন্য কোনও Driving Licence এর প্রয়োজন হবে না। একবার চার্জ দিলে Zelio Little Gracy ই স্কুটারটি 60 থেকে 90 কিমি পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দেবে। টপ স্পিড প্রতি ঘণ্টায় ২৫ কিমি। এই স্কুটারটির দাম 49,500 টাকা।
Cheapest EV for women: Ola S1 Z
- দাম: 59,999 টাকা
ইলেকট্রিক স্কুটারের জগতে Ola একটা নাম! সংস্থার S1 Z সেরা একটি ই-ভেইক্যাল। বিশেষ করে মহিলাদের জন্য তো বটেই। ওজন মাত্র ১১০ কিলোগ্রাম। Ola S1 Z এ - 1.5 kWh এর দুটি ব্যাটারি দেওয়া হয়েছে। যা কিনা 75 থেকে 146 কিমি পর্যন্ত রেঞ্জ দেয়। ১১০ কেজি ওজনের এই স্কুটারটির সর্বোচ্চ গতি ৭০ কিমি/ঘন্টা। এই স্কুটারটি প্রত্যেকদিন ব্যবহারের জন্য সেরা অপশন হতে পারে। এই স্কুটারটির দাম 59,999 টাকা।
Cheapest EV for women: TVS iQube
- দাম: 94,434 টাকা
iQube TVS এর অন্যতম সেরা একটি ইলেকট্রিক স্কুটার। একাধিক ভেরিয়েন্ট আছে। বেশ মডেলে 2।2 Kwh এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা কিনা ৭৫ কিমি রেঞ্জ দেয়। ওজন মাত্র ১১০ কেজি। ফলে মহিলারা আরাম করে চালাতে পারবেন TVS iQube। মাত্র ৩ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। TVS iQube এর দাম পড়বে এক্স শোরুম 94,434 টাকা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications