Best Cars for Daily Use: প্রত্যেকদিনের ব্যবহারের জন্য সস্তার গাড়ি খুঁজছেন! রইল তিনটি সেরা অপশন
Best Cars for Daily Use: গাড়ি ছোট হোক কিংবা বড়... সাশ্রয়ী হওয়া প্রয়োজন। যেভাবে জ্বালানির দাম বাড়ছে তাতে সস্তার গাড়ির চাহিদা বাড়ছে। প্রত্যেকদিনের ব্যবহারের ক্ষেত্রে যাতে সুবিধা হয়, সেজন্যই এমন সস্তার গাড়ির চাহিদা সারা বছরই থাকে। একই সঙ্গে বাড়তি মাইলেজও খুব গুরুত্বপূর্ণ।
আর এই সেগমেন্টে এমন কিছু গাড়ির খোঁজ এই প্রতিবেদনে রইল যা দামেও সস্তা এবং বাড়তি মাইলেজও (Best Cars for Daily Use) পাওয়া সম্ভব।

- Best Cars for Daily Use: Maruti ALto K10
দাম: 3.99 লাখ টাকা থেকে শুরু
মাইলেজ: 25 kmpl
Maruti ALto K10 অন্যতম সেরা বিক্রিত একটি গাড়ি (Best Cars for Daily Use)। শহর কিংবা হাইওয়ে, সমস্ত রাস্তার জন্য সেরা এই গাড়ি। একেবারে কম্প্যাক্ট আকারের গাড়ি এটি। ফলে সহজেই ট্র্যাফিকের মধ্য দিয়ে যেতে পারে। ছোট পরিবারের জন্য সেরা Maruti ALto K10। এতে 1.0L পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। 5 স্পিড ম্যানুয়াল এবং AMT গিয়ারবক্সের সুবিধা দেওয়া হয়েছে। গাড়িতে পাঁচ জন আরাম করে বসতে পারবে।
এন্টি লক ব্রেকিং সিস্টেমের সঙ্গে EBD এবং এয়ারব্যাগের সুবিধা দেওয়া হয়েছে। লিটারে 25km পর্যন্ত মাইলেজ পাওয়া সম্ভব। এক্স শোরুম দাম 3.99 লাখ টাকা।
Best Cars for Daily Use: Maruti Suzuki Swift
দাম: 6.49 লাখ টাকা থেকে শুরু
মাইলেজ: 26kmpl
বাজেটের যদি সমস্যা না থাকে তাহলে Maruti Suzuki Swift সেরা অপশন (Best Cars for Daily Use) হতে পারে। স্পোর্টি ডিজাইনে এই গাড়ি বাজারে এনেছে মারুতি। এতে 1.2L পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 82hp পাওয়ার এবং 112 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিন 5 স্পিড ম্যানুয়াল এবং 5 স্পিড AMT গিয়ারবক্সের সঙ্গেন যুক্ত। এক লিটার পেট্রোলে Maruti Suzuki Swift গাড়িটি 25.75 km পর্যন্ত ছুটতে পারে। সুরক্ষার জন্য গাড়িতে 6 এয়ারব্যাগ দেওয়া হয়েছে, এন্টি লক ব্রেকিং সিস্টেমের সঙ্গে EBD , 3 পয়েন্ট সিট বেল্ট এবং হিল হোল্ড কন্ট্রোলের মতো ফিচার দেওয়া হয়েছে।
Best Cars for Daily Use: Hyundai Grand i10 NIOS
দাম: 5.92 লাখ টাকা থেকে শুরু
মাইলেজ: 18-20kmpl
হ্যাজব্যাক সিরিজে Hyundai Grand i10 NIOS অন্যতম আরামদায়ক (Best Cars for Daily Use) একটা গাড়ি। লম্বা রাস্তার জন্য সেরা এই গাড়ি। এতে 1.2 লিটারের ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 5 স্পিড ম্যানুয়াল এবিং AMT গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। তাই Hyundai Grand i10 NIOS গাড়িটিতে 6টি এয়ারব্যাগ, টায়ার প্রেসার রিমাইন্ডার, সিট বেল্ট রিমাইন্ডার, ABS + EBD এর মতো একাধিক আধুনিক ফিচার দেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications