Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Top Five Cheapest Bike: সস্তার এই পাঁচটি হিরো বাইক সবচেয়ে বেশি বিক্রি হয়! কারণ চমকে দেবে

Top Five Cheapest Bike: উচ্চ প্রযুক্তির এবং স্পোর্টি বাইকের প্রচুর চাহিদা রয়েছে, তবুও এন্ট্রি লেভেলের বাইকের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। Hero MotoCorp- এর একাধিক এন্ট্রি লেভেলের বাইক রয়েছে। আর তা বাইকপ্রেমীদের যথেষ্ট পছন্দের। সম্প্রতি Hero MotoCorp- একটি রিপোর্ট সামনে এনেছে। যেখানে স্পষ্ট যে সস্তার বাইকের বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে।

সংস্থার পাঁচটি বেস্ট সেলিং বাইকের বিষয়ে বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনে। এই বছর মার্চ মাস পর্যন্ত সবথেকে এই পাঁচ বাইক বিক্রি (Top Five Cheapest Bike) হয়েছে।

Hero Honda

  • Top Five Cheapest Bike: টপ ফাইভ সস্তার বাইক

তথ্য বলছে বিক্রির নিরিখে পাঁচ নম্বর স্থানে রয়েছে Hero Xtreme 125R। 12,010 ইউনিট বিক্রি (Top Five Cheapest Bike) হয়েছে এই বাইক। একেবারে স্পোর্টস লুকে এই বাইক তৈরি করা হয়েছে। নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই Hero Xtreme 125R এর ডিজাইন। ফ্ল্যামেলি ক্লাসের জন্য এই বাইক নয়। একাধিক আধুনিক ফিচার রয়েছে হিরোর এই বাইকে।

চতুর্থ স্থানে বিক্রির নিরিখে রয়েছে Hero Glamour। ১৭ হাজার ০২৫ ইউনিট এই বাইক বিক্রি (Top Five Cheapest Bike) হয়েছে। Hero Glamour দীর্ঘদিন ধরে বাজারে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে একাধিক ভেরিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা। মাইলেজ এবং ফিচার যে কোনও বয়সের মানুষের কাছে খুব জনপ্রিয়। বিক্রির নিরিখে থার্ড পজিশনে রয়েছে Hero এর Passion বাইকটি। মাইলেজ রীতিমত চমকে দেবে। গত মাসে Hero -এর এই বাইক 22,491 ইউনিট বিক্রি (Top Five Cheapest Bike) হয়।

বিক্রির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে HF Deluxe। সংস্থার অন্যতম সস্তার বাইকগুলির (Top Five Cheapest Bike) একটি। মাইলেজের নিরিখেও Hero এর বাইকের ধারে কাছে নেই কেউ। সংস্থার রিপোর্ট বলছে, কোম্পানি 83,947 ইউনিট বিক্রি করেছে HF Deluxe বাইকটি। বিক্রির নিরিখে প্রথম স্থানে রয়েছে Splendor। একাধিক প্রিমিয়াম বাইক লঞ্চ করলেও এই বাইক বছরের পর বছর প্রথম স্থানে রয়েছে। 2,86,138 ইউনিট বাইক বিক্রি হয়েছে।

  • Top Five Cheapest Bike: হিরোর বাইক এত বিক্রি হয় কীভাবে?

ভারতে Hero MotoCorp বাইকগুলি বেশ সাশ্রয়ী এবং বাজেট-ফ্রেন্ডলি। আফটার সেলস- সার্ভিস সংস্থার গ্রাহকদের সবসময় আকর্ষিত করে। হিরোর বাইকের রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম। আর তাই সবসময় এই সংস্থার বাইক ক্রেতাদের প্রথম পছন্দে থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+