ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম
মধ্যপ্রাচ্যের সংঘাত খুব তাড়াতাড়িই শেষ হতে পারে, ঠিক এরকমই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই মন্তব্যের পরই আজ বাজার খোলার সাথে সাথেই ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় ভারতের শেয়ারবাজারে।

সকালে সেনসেক্স প্রায় ৮০০ পয়েন্ট বেড়ে গিয়ে ৭৮ হাজারের কাছাকাছি গিয়ে পৌঁছয়। একই সঙ্গে নিফটি ৫০ সূচকও প্রায় ১০০ পয়েন্ট বেড়ে হয়েছে ২৪,২০০। সোমবার বড় পতনের পর শেয়ারবাজারের এরকম উত্থানের কারণে কিছুটা স্বস্তি পেয়েছেন বিনিয়োগকারীরা।
বিশ্ববাজারে তেলের দামেও বড় পতন দেখা গেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি নেমে এসেছে প্রায় ৯২.৪৫ ডলারে। অন্যদিকে আবার, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম কমে হয়েছে প্রায় ৮৮.৬৫ ডলার।
এদিকে আবার শেয়ারবাজারে বিমান সংস্থাগুলির শেয়ারেও উত্থান লক্ষ্য করা গেছে। ইন্ডিগো, স্পাইসজেটের শেয়ার প্রায় ৮ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। ডলারের তুলনায় ভারতীয় টাকার দামও আগের থেকে সামান্য শক্তিশালী হয়েছে। ডলারের হিসেবে টাকার দাম ৯২.৩২ ডলারে পড়ে হয়েছিল কিন্তু আজ, টাকার দাম ৯১.৯২ ডলারে নেমে আসতে দেখা গিয়েছে ।
যদিও ট্রাম্প জানিয়েছেন যে, যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছেছে আমেরিকা, তবে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস পাল্টা জানিয়ে দিয়েছে যে, যুদ্ধ কবে শেষ হবে, সেই সিদ্ধান্তটা ইরানই নেবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications