FD Interest Rate: FD-তে সুদের হার ৯.১১%! এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট রেট PPF-MIS-কে হার মানাবে
FD Interest Rate: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রানীতির পর্যালোচনায় রেপো রেট অপরিবর্তিত রেখেছে। মুদ্রানীতি কমিটির তিন দিনের আলোচনার পরে ৬ অক্টোবর শুক্রবার গভর্নর শক্তিকান্ত দাস রেপোরেট ৬.৫ শতাংশই রাখার কথা ঘোষণা করেছেন। যেহেতু আরবিআই রেপো রেট অপরিবর্তিত রেখেছে, তাই ব্যাঙ্কগুলি বেশি রিটার্নের ফিক্সড ডিপোজিটে স্থিতাবস্থা বজায় রাখতে পারে।
২০২২ সালের মে মাস থেকে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি শুরু করে। যা এই বছরের ফেব্রুয়ারিতে ৬.৫ শতাংশশে পৌঁছেছে। রেপো রেট হল সুদের হার যেখানে আরবিআই অন্য ব্যাঙ্ককে ঋণ দেয়। ওই সময়ের পরে অন্য অনেক বাণিজ্যিক ব্যাঙ্ক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিও গ্রাহকদের কাছে তাদের ঋণের হার বৃদ্ধি করে এবং একই সময়ে বিভিন্ন মেয়াদী আমানতে উচ্চ রিটার্ন দেয়।

সম্প্রতি ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক ম্যাচিওরিটির আগেই তুলে নেওয়ার সুবিধা-সহ ২ কোটি টাকার নিচে স্থায়ী আমানতে সুদের হারে সংশোধন করেছে। ব্যাঙ্কের ওয়েবসাইটেই এই তথ্য দেওয়া হয়েছে। এই ব্যাঙ্কে সুদের হার ৯.১১ শতাংশ।
ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক একটি বিশেষ স্কিম শুরু করেছে। যেখানে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট না খুলেও এফডি করা যেতে পারে। এটিকে ফিনকেয়ার ১০১ ফিক্সড ডিপোজিট বলা হয়। যেখানে সিনিয়র সিটিজেনরা ৭৫০ দিনের ব্যাঙ্ক এফডিতে ৯.১১ শতাংশ হারে সুদ পেতে পারেন। এক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৮.৫১ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। ২১ সেপ্টেম্বর, ২০২৩ থেকে এই সুদের হার প্রযোজ্য হয়েছে।
একইভাবে আরেকটি ব্যাঙ্ক, শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। তারা ১২ মাস থেকে ১৮ মাস পর্যন্ত ৮.১০ শতাংশ হারে সুদ দিচ্ছে। ১৫ সেপ্টেম্বর, ২০২৩ থেকে এই সুদের হার প্রযোজ্য।












Click it and Unblock the Notifications