Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতে আসছেন না Tesla কর্তা Elon Musk-! কী হবে গাড়ি তৈরির, ৩০০ কোটি ডলার বিনিয়োগ নিয়েও প্রশ্ন

Tesla: আসছেন না টেসলা কর্তা ইলন মাস্ক (Elon Musk)! স্থগিত হয়ে গিয়েছে তাঁর ভারত সফর। ঠিক কী কারণে টুইটার কর্তার সফর স্থগিত হয়ে গেল তা এখনও স্পষ্ট নয়। তবে আগামী ২৩ এপ্রিল আমেরিকায় একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে টেসলার প্রথম ত্রৈমাসিকের ফলাফল সম্পর্কে যেখানে তথ্য শেয়ার করবেন মাস্ক (Elon Musk)।

সম্ভবত সেই কারণেই ভারত সফর স্থগিত করলেন বলে মনে করা হচ্ছে। যদিও ভারত সফর বাতিল নিয়ে টেসলার একাধিক দায়িত্ব-বাধ্যবাধকতার কথা উল্লেখ করেছেন ইলন মাস্ক। ভারতে তৈরি হবে টেসলার গাড়ি (Tesla Car)। তা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছিল। বেশ কিছু লালফিতের ফাঁসে আটকে ছিল পুরো বিষয়টি।

Tesla

সম্প্রতি ইভি ভেইক্যাল নিয়ে সরকার নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে। এরপরেই ভারতে আসার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করেনব ইলন মাস্ক। সেই মতো ২১ কিংবা ২২ এপ্রিল ভারতে আসার কথা ছিল। বলে রাখা প্রয়োজন, এর আগে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয় মাস্কের।

দীর্ঘ বৈঠক শেষে ভারতে টেসলার বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি খুব শীঘ্রই ভারতে আসার ব্যাপারেও জানান মাস্ক। আর সেই সময় থেকেই উত্তেজনার পারদ চড়ছিল। সম্প্রতি টেসলা কর্তার ভারত সফরে আসার ঘোষণায় পারদ আরও চড়ে। ভারতে বিপুল বিনিয়োগের আশা তৈরি হয়।

যদিও ইলন মাস্ক ভারত সফর স্থগিত করায় কিছুটা হলেও উন্মাদনায় ভাটা পড়েছে। মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দুঃখজনকভাবে, টেসলার বেশ কিছু দায়িত্বের জন্য ভারত সফর পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। আমি ভারতে আসতে আগ্রহী। আর তাই চলতি বছরের শেষেই ভারতে আসার কথা অবশ্য জানিয়েছেন টুইটার সিইও।

জানা যাচ্ছে, ২০০ থেকে ৩০০ কোটি ডলার ভারতে বিনিয়োগ করতে পারেন ইলন মাস্ক। শুধু টেসলার জন্য নয়, মাস্কের আরেকটি সংস্থা স্টারলিঙ্কও বিনিয়োগ করবে ভারতে। অন্তত ২০০০ কোটি টাকা তারা বিনিয়োগ করতে পারেন বলে খবর। আর তা মাস্কের ভারত সফরে বাস্তব হতে পারত বলে জোর গুঞ্জন ছিল।

ইতিমধ্যে যদিও টেসলার টিম ভারতে ঘুরে গিয়েছে। কোন জায়গায় কারখানা তৈরি করা সম্ভব সেই সংক্রান্ত প্রাথমিক কাজও তাঁরা সেরে ফেলেছে খবর। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ইলন মাস্ক মোদীকে ভালোবাসে ঠিকই, কিন্তু সে ভারতকেও ভালোবাসে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+