Made in India iPhones: ভারতের মাটিতে আইফোন তৈরি করবে TATA

Made in India iPhones: আইফোনের জন্য আর অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। ভারতেই এবার তৈরি হবে আইফোন। শুধুমাত্র ভারতের জন্য নয়, আন্তর্জাতিক বাজারের জন্যও ফোন তৈরি করবে টাটা। এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। মন্ত্রী জানিয়েছেন, আগামী আড়াই বছরের মধ্যে টাটা গ্রুপ আইফোন তৈরি করবে, যা দেশের ও বিদেশের বাজারে বিক্রি হবে।

সম্প্রতি ভারতে উইস্ট্রন অপারেশনস কিনে নিয়েছে টাটা গোষ্ঠী (TATA)। তারপরই এই ঘোষণা করা হয়েছে। মন্ত্রীর বিবৃতির পাশাপাশি উইস্ট্রন-এর তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি বোর্ড মিটিং ডাকা হয়েছিল। সেখানেই এসএমএস ইনফোকম ও উইস্ট্রন হংকং লিমিটেডের সঙ্গে টাটার (Made in India iPhones) চুক্তির বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে সংস্থার তরফে।

Made in India iPhones:

আরও উল্লেখ করা হয়েছে যে দুই তরফেই চুক্তিতে স্বাক্ষর করায় বাকি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে এই চুক্তি থেকেই একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে প্রথম ভারতীয় সংস্থা হিসেবে টাটা গোষ্ঠী আইফোন (Made in India iPhones) তৈরি করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখর এই চুক্তির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএলআই স্কিমকে কৃতিত্ব দিচ্ছেন।

এই চুক্তির ফলে আগামিদিনে স্মার্টফোন (Made in India iPhones) উৎপাদনের বড় হাব হয়ে উঠতে পারে ভার, এমনটাই মনে করছেন মন্ত্রী। ভারতে যাতে ইলেকট্রনিক দ্রব্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, সে দিকে নজর দিয়েছে মোদী সরকার। কেন্দ্রীয় সরকার তথা ইলেকট্রনিকস ও আইটি মন্ত্রক এই বিষয়টাতে সমর্থন জোগাচ্ছে।

প্রযুক্তি ও বৈদ্যুতিন যন্ত্রের ক্ষেত্রে ভারতকে যাতে অন্যান্য দেশ ভরসা করতে পারে তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। উৎপাদনের ক্ষেত্রে এই চুক্তি শুধুমাত্র টাটা গ্রুপের (Made in India iPhones) জন্য একটা মাইলস্টোন হিসেবে চিহ্নিত হবে, তাই নয়, ইলেকট্রনিক্সের দুনিয়ায় আরও বেশি ক্ষমতাশালী হবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+