Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবাক কাণ্ড! Suzuki Avenis 125-এর স্ক্রিনে ভেসে উঠবে WhatsApp! দাম ৯৫ হাজারেও কম

Suzuki Avenis 125: দেশের অটো সেক্টরে 125cc স্কুটারের গ্রোথ ব্যাপক ভাবে বাড়ছে। একের পর এক নতুন স্কুটার লঞ্চ। এই সেগমেন্টে নতুন প্রজন্মের কথা ভেবে যেমন স্কুটার লঞ্চ করেছে, তেমনই ফ্যামেলি ক্লাসের জন্যেও নতুন স্কুটার রয়েছে একাধিক সংস্থার।

গত কয়েকদিন আগেই ভারতের বাজারে লঞ্চ করেছে 125cc এর নতুন স্কুটার Avenis। একেবারে নতুন আপডেটে এই স্কুটার লঞ্চ করেছে। নতুন রঙ এবং গ্রাফিক্সের পাশাপাশি একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে। এক নজরে Suzuki Avenis 125 ফিচার এবং দাম জেনে নিন। এই স্কুটারের টক্কর TVS Jupiter 125 এর সঙ্গে হবে।

Suzuki Avenis 125

Suzuki Avenis 125: দাম এবং ফিচার

নতুন Avenis 125 এর দিল্লিতে এক্স শোরুম দাম পড়বে 92,000 টাকা। কলকাতায় কিছুটা দাম আলাদা হবে অবশ্য। এতে ব্লু-টুথ, ডিজিটাল স্পিডোমিটার, Suzuki রাইড কানেকটেড অ্যাপ (iOS এবং Android) নেভিগেশন, ক্লাস,WhatsApp অ্যালার্ট থেকে মেসেজ অ্যালার্ট স্কুটারের স্ক্রিনেই ভেসে উঠবে। এখানেই শেষ নয়, কাছাকাছি পার্কিং Lots, পেট্রোল পাম্প এবং স্টোরের তথ্যও জানান যাবে নয়া Suzuki Avenis 125-এ।

Suzuki Avenis 125: 21.8 লিটারের বড় স্পেস

নতুন Suzuki Avenis 125 সিটের নীচে 21.8 লিটারের স্টোরেজ দেওয়া হয়েছে। যেখানে একটা হেলমেট এবং অন্য জিনিস সহজেই রাখা সম্ভব। এছাড়াও, স্কুটারের সামনের বক্সে একটি USB পোর্ট রয়েছে যার সাহায্যে আপনি আপনার স্মার্টফোন বা অন্যান্য গ্যাজেট চার্জ করতে পারবেন। Avenis 125 -এ ব্ল্যাক রঙে 12 ইঞ্চির বড় Alloy Wheels দেওয়া হয়েছে। স্কুটারের ডিজাইনে তেমন কোনও বড় বদল করা হয়নি। তবে নতুন কালার্স এবং গ্রাফিক্স দেখতে পাওয়া যাবে। এই স্কুটারের LED হ্যাডল্যাম্প, স্পোর্টি LED টেইল্ল্যাম্প এবং ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ দেওয়া হয়েছে।

Suzuki Avenis 125: ইঞ্জিন এবং পাওয়ার

নতুন Avenis 125 এ নতুন 4 স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, 124.3cc এর BS6 ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 8.7PS এর পাওয়ার এবং 10Nm এর টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনে Suzuki Eco Performance (SEP) প্রযুক্তি দেওয়া হয়েছে। যার মাধ্যমে এই স্কুটারের পার্ফরমেন্স অনেক ভালো হয়। বেড়ে যায় মাইলেজ। সংস্থার Suzuki এর দাবি, Avenis 125 এ SEP এর সাহায্যে জ্বালানি কিছুটা কম ব্যবহআর করা সম্ভব। এমনকি কম কিংবা অতিরিক্ত স্পিডেও এর ইঞ্জিন দারুণ কাজ করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+