Business idea: বাড়ির ছাদেই শুরু করুন প্রথম ব্যবসা, মাসে রোজগার শুনবেন?

মূল্যবৃদ্ধির গেঁড়োয় সাধারণ মানুষ! সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। আর এই অবস্থা সামলাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। আর তাই অনেক সময় অন্য কিছুতে বিনিয়োগের কথা ভাবতে হচ্ছে মধ্যবিত্ত মানুষকে।

কিন্তু সব জায়গাতেই প্রতিযোগিতা। কোন ব্যবসায় বিনিয়োগ করলে দ্রুত লাভ পাবেন? চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। তবে দারুণ ব্যবসা আইডিয়া (Business idea) রইল এই প্রতিবেদনে। নেই প্রতিযোগিতা, আছে শুধুই লাভ।

Business idea: Aloe Vera Farming at home

Business idea: ব্যাপক চাহিদা

চুল থেকে পা'য়ের নখ! শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কিংবা ত্বক কিংবা চুলের যত্নে খুবই প্রয়োজন অ্যালোভেরার জুস। আর তাই ক্রমশ চাহিদা বাড়ছে অ্যালোভেরার। মহিলারা তো বটেই, সুগার কিংবা অন্যন্য রোগ মুক্তি পেতেও বহু ব্যক্তিই অ্যালোভেরার জুশ খান।

আর এই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে শুরু করুন অ্যালোভেরা ফার্মিং (Aloe Vera Farming) কিংবা এই সংক্রান্ত যে কোনও ব্যবসা (Business idea) । কীভাবে করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Business idea: দুই ধরনের ব্যবসা করতে পারেন

অ্যালোভেরার চাষ (Aloe Vera Farming) করে এই ব্যবসা (Business idea) করতে পারেন কিংবা অ্যালোভেরা জুস অথবা পাউডার এর জন্য মেশিন বসিয়েও ব্যবসা করতে পারেন। কীভাবে কি ব্যবসা করবেন তা প্রথমেই ঠিক করে ফেলুন। ফলে চাষ করে যদি জুশ বানিয়ে ব্যবসা করেন তাতে লাভ বেশি পাবেন।

বিভিন্ন কসমেটিকস তৈরির সংস্থা কিংবা বিভিন্ন রকমের ওষুধ কোম্পানি সরাসরি অ্যালোভেরা কিনে থাকে। মোটা অঙ্কে তা কেনে সংস্থাগুলি। ফলে মোটা অঙ্কের রোজগার সম্ভব তা থেকে।

Business idea: কত করতে হবে বিনিয়োগ

অ্যালোভেরা উৎপাদন (Aloe Vera Farming) করতে খুব একটা খরচ নেই। ৫ থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করে এই চাষ করা সম্ভব। যে কোনও জমিতে এই চাষ করা সম্ভব। এমনকি বাড়ির ছাদ যদি বড় হয় তাহলেও অ্যালোভেরা ফার্মিং করতে পারবেন। তবে জমিতে করলে একটি গাছ থেকে আরেকটি গাছের মাঝখানে দূরত্ব ৫০ সেন্টিমিটার পর্যন্ত রাখতে হবে। February-March আর June-July মাসের মধ্যে যদি এই গাছ রোপণ করতে পারেন তাহলে লাভ বেশি পাওয়া যাবে।

Business idea: রোজগার কত

অ্যালোভেরা জুশের চাহিদা আছে। বোতলে করে যদি বিক্রি করতে পারেন তাহলে লাভ গুণে শেষ করতে পারবেন না। অফলাইনের পাশাপাশি অনলাইনেও চাহিদা আছে জুশের। অন্যদিকে অ্যালোভেরা থেকে জেল বার করে তা মিশ্রণ করে যদি বাজারে বিক্রি করেন তাহলেও লাভ (Business idea) পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+