রুপোর দাম ৪ লক্ষের গণ্ডি পেরোল, সোনা পৌঁছাল রেকর্ড ১.৭৫ লক্ষ টাকা প্রতি ১০ গ্রামে
বৃহস্পতিবার রুপো ও সোনার দামে একযোগে ইতিহাস তৈরি হলো। বাজারে রুপোর দাম প্রথমবারের জন্য ৪ লক্ষ টাকা প্রতি কেজি ছাড়িয়ে গেল, আর সোনার দাম পৌঁছাল নজিরবিহীন উচ্চতায় প্রতি ১০ গ্রামে প্রায় ১.৮ লক্ষ টাকা।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) মার্চ ডেলিভারির রুপো এক ধাক্কায় লাফিয়ে বেড়েছে ২২,০৯০ টাকা। প্রায় ৫.৭৩ শতাংশ উত্থানে রুপোর দর দাঁড়িয়েছে ৪,০৭,৪৫৬ টাকা প্রতি কেজি, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

সোনার বাজারেও একই ছবি। ফেব্রুয়ারি ডেলিভারির সোনা বিনিয়োগকারীদের প্রবল আগ্রহে বেড়ে গেছে ১৪,৫৮৬ টাকা। প্রায় ৮.৮ শতাংশ বৃদ্ধিতে এমসিএক্সে সোনার দাম ছুঁয়েছে ১,৮০,৫০১ টাকা প্রতি ১০ গ্রাম, যা কার্যত নতুন রেকর্ড।
দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কমেক্সে এপ্রিল ডেলিভারির সোনার ফিউচার্স প্রথমবারের মতো ৫,৬০০ ডলার প্রতি আউন্সের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে ৫,৬২৬.৮ ডলারে। একদিনেই বেড়েছে প্রায় ৫.৪ শতাংশ।
রুপোও পিছিয়ে নেই আন্তর্জাতিক মঞ্চে। কমেক্সে রুপোর ফিউচার্স উঠে গেছে ১১৯.৫১ ডলার প্রতি আউন্সে, যা সর্বকালের সর্বোচ্চ স্তর।
বিশেষজ্ঞদের মতে, শিল্পক্ষেত্রে রুপোর চাহিদা বাড়া ও মার্কিন ডলারের দুর্বলতা রুপোর দামে বাড়তি জোর দিচ্ছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক টানাপোড়েনে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ও রুপোর দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। আর সেই কারণেই বাজারে এই রেকর্ড।












Click it and Unblock the Notifications