এমাসেই বাজারে SII-র সার্ভিকাল ক্যান্সারের ভ্যাকসিন! শীঘ্রই জাতীয় টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্তির সম্ভাবনা

এবার আর ৮ হাজার কিংবা ১০ হাজার টাকা নয় অনেক কমেই দেশে মিলবে জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিন। যা তৈরি করেছে সিরাম ইনস্টিটিউট।

এমাসেই বাজারে আসতে চলেছে, সার্ভিকাল ক্যান্সারের মেড-ইন-ইন্ডিয়া ভ্যাকসিন সার্বাভ্যাক। তৈরি করেছে সিরাম ইনস্টিটিউট। বাজারে দুটি ডোজের প্রতিটি ভায়ালের দাম হবে ২ হাজার টাকা। উল্লেখ করা প্রয়োজন, ভারতের প্রথম হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন চালু করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

২৪ জানুয়ারি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা এবং ডায়রেক্টর অফ গর্ভমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রকাশ কুমার সিং।

এমাসেই বাজারে SII-র সার্ভিকাল ক্যান্সারের ভ্যাকসিন! শীঘ্রই জাতীয় টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্তির সম্ভাবনা

সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, প্রকাশ কুমার সিং স্বাস্থ্যমন্ত্রকের কাছে চিঠি লিখে জানিয়েছিলেন বাজারে প্রতি ভায়াল এইচপিভি ভ্যাকসিনের দাম হবে ২ হাজার টাকা। এই দাম বাজার চলতি অন্য এইচপিভি ভ্যাকসিনের থেকে অনেক কম। ভারতে বাজার চলতি এই ভ্যাকসিনের সবকটিই এখন বিদেশে তৈরি।

জানা গিয়েছে, সিরাম ইনস্টিটিউট এই মাস থেকেই বাজারে অর্থাৎ হাসপাতাল এবং চিকিৎসকদের কাছে সার্বাভ্যাক পৌঁছে দিতে প্রস্তুত। জানা গিয়েছে প্রকাশ কুমার সিং চিঠিতে উল্লেখ করেছেন, স্বাস্থ্যমন্ত্রক যখনই এই ভ্যাকসিন সংগ্রহ করে তখন সিরাম ইনস্টিটিউটের তরফে এই ভ্যাকসিন সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রক জুন মাস থেকে ৯ থেকে ১৪ বছর বয়সীদের কিশোরীদের জাতীয় টিকাদান কর্মসূচির অধীনে সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে এইচপিভি ভ্যাকসিন চালু করচে চায়। যার জন্য এপ্রিল মাসে বিশ্বব্যাপী দরপত্র আহ্বানের সম্ভাবনা রয়েছে।

যেখানে ভারতে বিশ্বের প্রায় ১৬ শতাংশ মহিলার বাস, সেখানে আক্রান্ত এক চতুর্থাংশ মহিলা এবং বিশ্বের সার্ভিকাল ক্যান্সারে মৃতের এক তৃতীয়াংশ ভারতবাসী। সংখ্যার নিরিখে প্রতিবছর সারা দেশে প্রায় ৮০ হাজার মহিলা জরায়ু মুখে ক্যান্সারে আক্রান্ত হন এবং ৩৫ হাজার জন মারা যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+