Sensex market crash: শেয়ারবাজারে বড় পতন! একদিনেই ১৩ লাখ কোটি টাকার ধাক্কা
Sensex market crash: শেয়ারবাজারে বড় ধাক্কা! বড় পতন বাজারে। আজ বুধবার সপ্তাহের তৃতীয় কাজের দিন। অন্যান্য দিনের মতো বাজার স্বাভাবিক ভাবেই খুলেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই খেলা ঘুরে যায়। বাজারে বড় পতন লক্ষ্য করা যায়। দেখা যায় প্রায় ১০০০ পয়েন্ট পড়ে যায় সেনসেন্স। একই অবস্থা হয় নিফটি। প্রায় ৩৫০ নিফটিতেও পতন দেখা যায়।
প্রকাশিত খবর অনুযায়ী, আদানির শেয়ারের বড় পতন লক্ষ্য করা যায়। একই অবস্থা পেটিএমের। অন্যান্য পাবলিক সেক্টর সংস্থাগুলির শেয়ারে (Sensex market crash) এদিন পতন লক্ষ্য করা গেছে।

প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্টক মার্কেটে ব্যাপক পতন (Sensex market crash) লক্ষ্য করা গেছে। আর এই পতনের কারনে বিএসই তালিকায় থাকা সংস্থাগুলি মার্কেট ক্যাপ ১২.৬৭ লক্ষ কোটি টাকা কমে ৩৭২ লক্ষ কোটি টাকায় এসে পৌঁছে যায়।
আর এই পতনের কারণে একদিনে ১৩ লাখ কোটি টাকা পতন হয়েছে। যা অন্যতম বড় ধাক্কা বলেই দেখা হচ্ছে। এদিন সেনসেক্স বিশাল পতন হয়ে ৬৯০.৪৭ পয়েন্টে এসে ঠেকেছে অন্যদিকে নিফটি কমে হয়েছে ২৬২.৪০ পয়েন্ট। আর তাতে ২২,০৭৩-এর স্তরে নেমে এসেছে দাঁড়িয়েছে।
যদিও এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গে শেয়ারবাজার খোলার সঙ্গে বাজার ০.৩৪ শতাংশ বৃদ্ধি হয়ে ২৪৭.৬১ পয়েন্ট ছিল। অন্যদিকে নিফটি ০.২৮ শতাংশ বৃদ্ধি হয়েছিল। তবে এদিনের শেয়ারবাজারে পতনের অন্যতম ধাক্কা (Sensex market crash) লাগে আদানির গ্রুপে। সংস্থার সমস্ত শেয়ার বাজারে বড়সড় ধাক্কা লেগেছে। আদানি গ্রিন এনার্জি শেয়ার একধাক্কায় ৯ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি আদানি টোটাল গ্যাস, আদানি এন্টারপ্রাইজ, আদানি উইলমার সহ একাধিক গ্রিপের শেয়ারে ধাক্কা লেগেছে।
এছাড়াও পেটিএমের শেয়ার ৫ শতাংশ পড়ে গিয়েছে। পতনের তালিকায় রয়েছে টাটা পাওয়ার, এনটিপিসি, কোল ইন্ডিয়া সহ একাধিক সংস্থার শেয়ারে। বেসরকারি সংস্থার পাশাপাশি তালিকায় বহু সরকারি সংস্থার শেয়ারও আছে।












Click it and Unblock the Notifications