SCSS: পোস্ট অফিসের স্কিমে বড় সুবিধা! ১০, ২০ ও ৩০ লক্ষ টাকা থেকে অচিরেই ১৪.১০, ২৮.১০ ও ৪২.৩০ লক্ষ টাকা মিলছে

SCSS: বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাকরির সুযোগ কমে। আবার উপার্জনের উৎস কমে যেতে পারে। এই পরিস্থিতিতে বিনিয়োগ রিটার্নের আকারে প্রবীণ নাগরিকদের জন্য উপকারী। প্রবীণ নাগরিকদের জন্য আয়ের সুবিধার লক্ষে রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। যেখানে সুদের হার এই মুহূর্তে সর্বোচ্চ ৮.২ শতাংশ।

ষাট বছরের বেশি বয়সী কোনও ব্যক্তি সব থেকে কম হাজার টাকা এবং তার গুণিতকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ৩০ লক্ষ টাকা পর্যন্ত। এই অ্যাকাউন্টের মেয়াদ পাঁচ বছর, তবে তা তিন বছরের জন্য বৃদ্ধি করা যেতে পারে।

SCSS

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অর্থাৎ এসসিএসএস-এ ১০, ২০ ও ৩০ লক্ষ টাকা এককালীন বিনিয়োগে যথাক্রমে ৪.১০, ৮.২০ ও ১২.৩০ লক্ষ টাকা পাওয়া যেতে পারে। এই পাওয়া গ্যারান্টি যুক্ত। প্রতি তিন মাসে এই টাকা পাওয়া যায়। ৩১ মার্চ, ৩০ জুন, ৩০ সেপ্টেম্বর এবং ৩১ ডিসেম্বর অ্যাকাউন্টে সুদের টাকা জমা হয়ে যায়। তবে গ্রাহক সেই টাকা তুলতে পারেন ১ এপ্রিল, ১ জুলাই, ও অক্টোবর এবং ১ জানুয়ারি।

তবে ৫৫ বছরের বেশি এবং ৬০ বছরের কম বয়সী অবসরপ্রাপ্ত অসামরিক ব্যক্তিরা, ৫০ বছরের বেশি কিন্তু ৬০ বছরের কম অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরাও এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্ট থুলতে পারেন। এই অ্যাকাউন্ট ব্যক্তিগতভাবে কিংবা স্বামীর সঙ্গে স্ত্রী কিংবা স্ত্রীর সঙ্গে স্বামী খুলতে পারবেন এবং টাকা জমা করতে পারবেন।

একজন ব্যক্তি আয়কর আইনের ৮০ সি ধারার অধীনে বছরে দেড় লক্ষ টাকা জমা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পেয়ে থাকেন। একটি আর্থিক বছরে সব এসসিএসএস অ্যা.রাউন্টে মোদ সুদ ৫০ হাজার টাকার বেশি হলে সুদ করযোগ্য হয়। সেক্ষেত্রে মোট সুদ থেকে নির্ধারিত হারে টিডিএস কেটে নেওয়া হয়। তবে ১৫জি কিংবা ১৫ এইচ ফর্ম জমা দেওয়া থাকলে টিডিএস থেকে ছাড় পেয়ে থাকেন।

১০, ২০ ও ৩০ লক্ষ টাকা এককালীন বিনিয়োগ করলে পাঁচ বছরের সময় শেষে যা যথাক্রমে ৪.১০, ৮.২০ ও ১২.৩০ লক্ষ টাকা পাওয়া যায়।

পোস্ট অফিসের স্কিমগুলির মধ্যে এসসিএসএসের পাশাপাশি সুকন্যা সমৃদ্ধি যোজনা সব থেকে বেশি ৮.২ শতাংশ সুদ দিয়ে থাকে। এছাড়া পিপিএফে সুদের হার ৭.১ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+