SBI Loan Rate: এসবিআই-এ ঋণ আরও ব্যয়বহুল! ঠিক কতটা বাড়ছে ইএমআই

এসবিআই থেকে যাঁরা ঋণ নিয়েছেন কিংবা ঋণ নিতে চলেছেন, তাঁদের জন্য খারাপ খবর। এসবিআই তাদের ঋণের হারের প্রান্তিক খরত অর্থাৎ MCLR ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। এসবিআই-এর ওয়েবসাইট অনুসারে, নতুন হারগুলি ১৫ জুলাই ২০২৪ অর্থাৎ সোমবার থেকে কার্যকর হচ্ছে।

এসবিআই-এর এই সিদ্ধান্তের ফলে বেশিরভাগ ক্ষেত্রে গৃহ ঋণ ব্যয়বহুল হয়ে উঠতে চলেছে।

sbi loan

এসবিআই একমাসের MCLR বেঞ্চমার্ক রেট পাঁচ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮.৩৫ শতাংশ করেছে। এছাড়া তিনমাসের MCLR বেঞ্চমার্ক রেট ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮.৪০ শতাংশ করেছে।

MCLR বৃদ্ধি
ব্যাঙ্ক ছয় মাস, এক বছর, দুই বছর মেয়াদের MCLR ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। এই হার বৃদ্ধি পেয়ে হয়েছে যথাক্রমে ৮.৭৫ শতাংশ, ৮.৮৫ শতাংশ এবং ৮.৯৫ শতাংশ। তিন বছরের MCLR ৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯ শতাংশ করা হয়েছে।

বাড়ছে ইএমআই
এখানে বলে রাখা ভাল গৃহ ঋণ কিংবা গাড়ির জন্য নেওয়া ঋণ MCLR-এর সঙ্গে যুক্ত। যে কারণে যাঁরা ঋণ নিয়েছেন, তাঁদের ইএমআই বাড়বে। যদি কেউ একবছরের MCLR রেটে হোম লোন নিয়ে থাকেন এবং রিসেট সময়কাল কাছাকাছি হয়, তাহলে সুদের হার ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে।
উদাহরণ স্বরূপ, কেউ যদি ৫০ লক্ষ টাকার হোম লোন নিয়েছেন, যা একবছরের MCLR রেটের সঙ্গে যুক্ত। রবিবার পর্যন্ত সেখানে সুদের হার ছিল ৮.৭৫ শতাংশ। যা এদিন থেকে হয়ে যাচ্ছে ৮.৮৫ শতাংশ।

MCLR কি?
MCLR হব ন্যূনতম ঋণের হার, যার নিচে ব্যঙ্ককে ঋণ দেওয়ার অনুমতি দেওয়া হয় না।

একনজরে এসবিআই
এসবিআই ভারতের সব থেকে বড় ব্যাঙ্ক। এটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও বটে। এটি ফরচুন ৫০০-এর একটি। সদর দফতর মুম্বইতে। টাকার অঙ্কে এর সম্পদের পরিমাণ ৬১ ট্রিলিয়ন-এর বেশি। এসবিআই-এর শাখা রয়েছে ২২৫০০-র বেশি। রয়েছে ৬৩,৫৮০ টি এটিএম। এসবিআই ৫০ কোটির বেশি গ্রাহকে পরিষেবা দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+