টাকার দামে রেকর্ড পতন! ৬৩ পয়সা কমে ডলার পিছু মূল্য ৮২.৯৯ টাকা
ফের টাকার দামে রেকর্ড পতন। বুধবার টাকার দাম প্রথমবারের জন্য ৮৩ টাকার গণ্ডী পেরিয়েও যায়। তবে বাজার বন্ধের সময় ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৮২.৯৯ টাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এর অন্যতম কারণ বলে জানা
ফের টাকার দামে রেকর্ড পতন। বুধবার টাকার দাম প্রথমবারের জন্য ৮৩ টাকার গণ্ডী পেরিয়েও যায়। তবে বাজার বন্ধের সময় ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৮২.৯৯ টাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এর অন্যতম কারণ বলে জানা হিয়েছে।

এদিন বাজার খোলার সময় ডলার পিছু টাকার মূল্য ছিল ৮২.৩২ টাকা। কিন্তু পরবর্তী সময়ে টাকার মূল্য সর্বকালীন নিচু ডলার পিছু ৮৩.০১ টাকায় পৌঁছে যায়। মঙ্গলবার অবশ্য বাজার বন্ধের সময় টাকার দাম ছিল ৮২.৩৬ টাকা।
অন্যদিকে ডলারের সূচক এদিন ০.৩১ শতাংশ বেড়ে ১১২.৪৮-এ পৌঁছে গিয়েছে। গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার ০.৮২ শতাংশ বেড়ে ব্যারেল পিছু ৯০.৭৭-এ পৌঁছে গিয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ বলেছেন, এদিন কেন্দ্রীয় ব্যাঙ্ক সক্রিয় না থাকার কারণে টাকার দাম দ্রুত কমেছে। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক গত মে মাস থেকে রেপো রেট বাড়িয়ে ৫.৯ শতাংশে নিয়ে গিয়েছে।
ডলারের বিপরীতে শুধু ভারতীয় মুদ্রাই নয়, বিভিন্ন দেশের মুদ্রার ওপরে আঘাত নেমে এসেছে। ব্রিটিশ পাউন্ড ০.৬ শতাংশ কমেছে। জাপানি ইয়েন ১৪৯.৪৮-এর মতো নিচে এসেছে। যা ১৯৯০-এর পরে সব থেকে কম।
এই পরিস্থিতিতে দেশে ক্রমাগত মূল্যবৃদ্ধি দেশের মন্দাকে দীর্ঘায়িত করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications