Royal Enfield Shotgun 650: ভারতে ২৫ জনই এই বাইক কিনতে পারবে! রেজিস্ট্রেশন করতে হুড়োহুড়ি

Royal Enfield Shotgun 650: ভারতের বাজারে Shotgun 650 লিমিটেড এডিশন মডেল লঞ্চ করল Royal Enfield। দীর্ঘ সময় ধরে এই বাইক নিয়ে কম উৎসাহ ছিল না বাইকপ্রেমীদের মধ্যে। অবশেষে ভারতের বাজারে লঞ্চ করল Royal Enfield Shotgun 650। আইকন মোটরস্পোর্টস-এর সহযোগিতায় এই নতুন মডেল বাজারে এনেছে এই ব্রিটিশ অটো সংস্থা। তবে এই বাইক সবার জন্য নয়।

মাত্র ১০০ ইউনিট তৈরি করা হয়েছে। আর তা গোটা বিশ্বে দেওয়া হবে। আর ভারতের জন্য মাত্র ২৫ ইউনিট নির্ধারিত করা হয়েছে। ফলে বাইক কার কপালে যে জুটবে কেউ জানে না!! ভারতের বাজারে Royal Enfield Shotgun 650 আইকন এডিশনের দাম পড়বে 4.25 লাখ টাকা! (Royal Enfield Shotgun 650 Icon Edition price) ।

Royal Enfield Shotgun 650

Shotgun 650 Icon Edition: কোথায় আলাদা

Royal Enfield Shotgun 650 Icon Edition একেবারেই অন্য ধরনের! থ্রি-টোন কালার কম্বিনেশন দেওয়া হয়েছে। যা কিনা আইকন মোটরস্পোর্টস কাস্টমাইজড করেছে। প্রথম এই বাইকটি EICMA 2024 এবং Moto Verse 2024 শোকজ করা হয়। প্রথম ঝলকেই বাইক দেখে পাগলের মতো অবস্থা। Shotgun 650 সমস্ত পার্টস হাইলাইট করতে বিশেষ পেন্ট দেওয়া হয়েছে। এছাড়াও Blue Shock Absorber, বার অ্যাড মিরর, গোল্ড হুইলস দেওয়া হয়েছে। এছাড়াও আরও একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছে।

Shotgun 650 Icon Edition: পাওয়ার

Shotgun 650 Icon Edition বিশেষ কোনও চেঞ্জ করা হয়নি। Shotgun 650 স্ট্যার্ডাড মডেলের মতো ইঞ্জিন দেওয়া হয়েছে। আছে 648 cc, প্যারালাল-টুইন মোটর দেওয়া হয়েছে। যা কিনা 47 hp পাওয়ার এবং 52.3 Nm টর্ক জেনারেট করতে পারে।

Shotgun 650 Icon Edition: রেজিস্ট্রেশন শুরু

Shotgun 650 Icon Edition এর দাম বাইকটির বেস মডেলের তুলনায় ৬৬ হাজার টাকা বেশি। ভারতের মাটিতে Shotgun 650 এর দাম 3.59 লাখ টাকা থেকে শুরু হয়। ভারতের জন্য এই প্রিমিয়াম মডেলের ২৫ টি ইউনিট রাখা হয়েছে। রয়্যাল এনফিল্ডের এই বাইকের বুকিংয়ের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। Royal Enfield এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে তা করা যাবে। তবে কোন ২৫ জন এই বাইক কিনবে তা জানা যাবে ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টা।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে Royal Enfield এর অফিশিয়াল ওয়েবসাইটে জেনে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+