Royal Enfield: এনফিল্ডের Classic 350-কে টক্কর দেবে নয়া Hunter 350! নয়া লুক প্রকাশ্যে আসতেই ঝড়

Royal Enfield: কাস্টম মেড Hunter 350-এর কনসেপ্ট মডেলের পর্দা তুলল Royal Enfield। ইতালির EICMA 2023 মোটরসাইকেল শো'তে নয়া এই কনসেপ্ট মডেল প্রকাশ্যে আনা হয়েছে। ইতিমধ্যে Royal Enfield এর তরফে Hunter 350-এর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। আর সেই ছবি সামনে আসার পরেই ভাইরাল।

জানা যাচ্ছে, ভারতেও Royal Enfield এর তরফে কাস্টম মেড Hunter 350- লঞ্চ করতে পারে।

Roya Enfield Hunter 350

  • Royal Enfield: 350cc-এর ইঞ্জিন

Royal Enfield এর অন্যতম বিক্রিত বাইকগুলির মধ্যে একটি Hunter 350। এতে শক্তিশালী 350cc-এর ইঞ্জিন দেওয়া হয়েছে। বিক্রির ক্ষেত্রে Hunter 350-ক্লাসিক ৩৫০ এর সঙ্গে টক্কর দেবে। জানা গিয়েছে, ব্রিটেনের আফটার মার্কেট ওয়ার্কশপ কিং নের্ডের সাহায্যে Hunter 350 সম্পূর্ণ ভাবে কাস্টমাইজড করা হয়েছে। ওই শো'তে এই বাইকের দুটি নতুন ভেরিয়েন্ট প্রকাশ্যে আনা হয়েছে।

  • Royal Enfield: লুককে অনেক বেশি বোল্ড করেছে

Royal Enfield Hunter 350-এর যে দুটি ভেরিয়েন্ট সামনে নিয়ে আসা হয়েছে তা রীতিমত চমক বলছেন এনফিল্ড লাভার্সরা। একটি হল ক্যাফে রেসার থিম, যার কোয়ার্টার ফেয়ারিং এবং একটি ইন্টিগ্রেটেড ফ্রন্ট উইন্ডস্ক্রিন দেওয়া হয়েছে। যা বাইকটির নিয়ো রেট্রো লুক দিয়েছে।

এছাড়াও সাদা এাবং গোলাপি ডুয়েল টোনে আরও একটি রঙ সামনে নিয়ে আসা হয়েছে। বাইকের আসনও অনেক বেশি আকর্ষণ করা হয়েছে। বাইকে এক্সজস্ট মাফলার ইনস্টল করা হয়েছে, Hunter 350-এর লুককে অনেক বেশি বোল্ড এবং আকর্ষণীয় করা হয়েছে।

  • Royal Enfield: নয়া ভেরিয়েন্ট King Nerd 350

অন্যদিকে আরও একটি ভেরিয়েন্ট হল King Nerd 350। এই বাইকের দুটি ইউনিট EICMA-শো'তে প্রদর্শন করা হয়েছে। একাধিক রঙে এই বাইকটি নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে বাইকজুড়ে রয়েছে একাধিক গ্রাফিক্স। যা মডেলটির আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে।

  • Royal Enfield: কবে আসছে Him-E

উল্লেখ্য, এই প্রদর্শনীতে Royal Enfield তাদের প্রথম ইভি অর্থাৎ ইলেকট্রিক বাইক Him-E প্রকাশ্যে নিয়ে আসে। বাইকটির লুক ইতিমধ্যে নজর কেড়েছে। এমনকি Him-E -বাইকটিকে Royal Enfield এমন ভাবে তৈরি করছে, এটিকে নিয়ে পাহাড়েও সহজে রাইড করা যাবে। আগামী ২০২৬ সালে ভারতের বাজারে Royal Enfield এর ইভি বাইক Him-E লঞ্চ হতে পারে। এমনটাই সংস্থার সূত্রে জানা গিয়েছে। তবে দাম খুব একটা মধ্যবিত্তের আয়ত্তের হবে না বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+