RBI Repo Rate Cut: মধ্যবিত্তের বড় স্বস্তি, ফের একবার রেপো রেট কমালো আরবিআই! আরও সস্তা EMI, হোম লোনেও বড় ছাড়
RBI Repo Rate Cut: ফের একবার মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট কমানোর সিদ্ধান্ত। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর সঞ্জয় মলহোত্রার নেতৃত্বে মানিটারি পলিসি কমিটির বৈঠক চলছিল গত কয়েকদিন ধরে। সেখানেই মধ্যবিত্তের উপর চাপ কমাতে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক ধাক্কায় রেপো রেট কমল ২৫ বেসিস পয়েন্ট (BPS)।
এই প্রসঙ্গে RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা (RBI Governor,Sanjay Malhotra) জানিয়েছেন, রেপো রেট (RBI Repo Rate Cut) কমিয়ে এখন তা হল মাত্র ৬ শতাংশ। যা ছিল ৬.২৫ শতাংশ। মানিটারি পলিসি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট কমানোর পক্ষে ছিল বলেও জানানো হয়েছে আরবিআই'য়ের তরফে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়া শুল্ক নীতি ঘোষণা করেছে। ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে আমেরিকা। যা নিঃসন্দেহে চাপ বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকারের উপর।

বিশেষ করে ভারতের অর্থনীতির উপর বেড়েছে চাপ। অর্থনৈতিক কারবারিদের আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক নীতির জেরে ২০২৫-২৬ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে। এর মধ্যেই কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানিটারি পলিসি কমিটির বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর সেই বৈঠক শেষে রেপো রেট (RBI Repo Rate Cut) কমানোর ঘোষণা।
আর এই ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ। বিশেষ করে সাধারন মানুষের উপর থেকে ইএমআই'য়ের বোঝা কিছুটা হলেও কমবে বলে আশা। যা খবর, খুব শীঘ্রই এই সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর হবে। এই বিষয়ে ব্যাঙ্কগুলিকে দ্রুত পদক্ষেপ করার কথাও বলা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, চলতি বছরের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই রেপো রেট কমানোর ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই সময় রেপো রেটে ০.২৫ শতাংশ কমানোর ঘোষণা করা হয়েছিল, যার পরে রেপো রেট ৬.৫০% থেকে কমে ৬.২৫% এ নেমে আসে। আকাশ ছোঁয়া সুদের বোঝা নিয়ে প্রবল চাপের মধ্যে আম আদমি ছিল সেই সময় রেপো রেট কমানোর দাবি উঠছিল। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর রেট কমানোর ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক।
#WATCH | Mumbai | RBI Governor Sanjay Malhotra says, " The MPC (Monetary Policy Committee) voted unanimously to reduce the policy repo rate by 25 basis points to 6 % per cent with immediate effect."
— ANI (@ANI) April 9, 2025
(Source: RBI) pic.twitter.com/rRVCJiTy0H
যা ১লা এপ্রিল অর্থাৎ ২০২৫ -২০২৫ অর্থ বছর থেকে কার্যকর হয়েছে। এর মধ্যেই কয়েক মাসের ব্যবধানেই ফের একবার রেপো রেট কমানোর ঘোষণা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications