রিলায়েন্স জিও-র নতুন 'ডাবল ধামাকা অফার', ৩০ জুন পর্যন্ত চলা অফারে কী কী থাকছে জেনে নিন

রিলায়েন্স জিও ডাবল ধামাকা অফার চালু করেছে এবং ৪৯৯ টাকার একটি নতুন রিচার্জ প্যাক শুরু করেছে।

গ্রাহক ধরতে আরও অফার নিয়ে হাজির রিলায়েন্স জিও। ১২ জুন তারা একটি নতুন 'ডাবল ধামাকা অফার' ঘোষণা করেছে। ১২ থেকে ৩০ জুন তারিখের মধ্যে আগের জিও রিচার্জ প্যাকগুলির খরচেই প্রতিদিন অতিরিক্ত ১.৫ জিবি করে ইন্টারনেট ডাটা মিলবে। এরসঙ্গে একটি নতুন ৪৯৯ টাকার রিচার্জ প্যাক লঞ্চ করা হয়েছে, যার ভ্যালিডিটি ৩ মাস এবং প্রতিদিন ৩.৫ জিবি করে ডেটা মিলবে।

রিলায়েন্স জিও-র নতুন ডাবল ধামাকা অফার

জিও-র ডাবল ধামাকা অফারে বলা হয়েছে ৩০ জুনের মধ্যে ১৪৯, ৩৪৯, ৩৯৯, এবং ৪৪৯ টাকার প্যাকগুলিতে (অর্থাৎ এমনিতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা মেলে যে প্যাকগুলিতে) প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। একইভাবে, প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যেত যে প্যাকগুলিতে, অর্থাৎ ১৯৮, ৩৯৮, ৪৪৮ ও ৪৯৮ টাকার প্যাকগুলির দৈনির ডাটার সীমা বাড়িয়ে ৩.৫ জিবি করা হয়েছে। ২৯৯ টাকার (এখন দৈনিক ৩ জিবি), ৫০৯ টাকার (এখন দৈনিক ৪ জিবি) এবং ৭৯৯ টাকার (এখন দৈনিক ৫ জিবি) রিচার্জ প্যাকগুলিরও দৈনি ডেটা ব্যাবহারের সীমা ১.৫ জিবি করে বেড়ে যথা ক্রমে দৈনিক ৪.৫, ৫.৫ ও ৬.৫ জিবি করা হয়েছে।

প্যাকগুলির ভ্যালিডিটি অপরিবর্তিতই থাকছে। এছাড়া আগের মতোই ডাটা ব্যবহারের সীমা অতিক্রান্ত হলে ৬৪ কেবিপিএস গতিতে ইন্টারনেট চলবে। দৈনিক ১০০ টি ফ্রি এসএমএস ও সম্পূর্ণ ফ্রি ভয়েস কেলর সুবিধাও আগের মতোই থাকছে। সম্প্রতি এয়ারটেল তাদের ৩৯৯ ও ১৪৯ টাকার নতুন রিচার্জ প্যাক লঞ্চ করে জিও-কে পিছনে ঠেলে দিয়েছিল। অনেকেই জিও ছেড়ে এয়ারটেল-মুখী হচ্ছিলেন। তাই গ্রাহক ধরে রাখতেই জিও-র এই পদক্ষেপ বলে মনে করছেন টেলিকম বানিজ্য বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+