এটিএম-এ না গিয়েও তোলা যাবে নগদ, আরবিআই-এর নতুন নিয়ম
এটিএম-এ না গিয়েও তোলা যাবে নগদ, আরবিআই-এর নতুন নিয়ম
করোনার কারণে সাধারণ মানুষজনের অনেকেই এটিএম-এ যাওয়া এড়াচ্ছেন। তবে বিশেষ উপায়ও আছে এটিএম-এ না গিয়ে নগদ তোলার ক্ষেত্রে। পয়েন্ট অফ সেল মেশিনযুক্ত দোকান থেকে এই সুবিধা পাওয়া যেতে পারে। অন্যদিকে আরবিআইও, পিওএস টার্মিনাল থেকে অর্থ তোলার জন্য প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলীর(এফএকিউ) তালিকা প্রকাশ করেছে।

ব্যবহার করা যাবে না ক্রেডিট কার্ড
পস টার্মিনাল থেকে টাকা তুলতে গেলেও কোনও ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না। ডেবিট কার্ডের মাধ্যমে নগদ তোলা যাবে। ব্যাঙ্কগুলি প্রদত্ত ওপেন সিস্টেমের প্রিপেইড কার্ডগুলির মাধ্যমেও টাকা তোলা যেতে পারে। ইউপিআই মাধ্যমেও পস টার্মিনাল থেকে টাকা তোলা যায়। এছাড়াও প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টগুলির সঙ্গে পাওয়া ওভারড্রাফ্ট সুবিধাযুক্ত ইলেকট্রনিক কার্ডগুলিও এজন্য ব্যবহার করা যেতে পারে।

এই সুবিধার জন্য চার্জ
এই লেনদেনের পরিমাণ ১ শতাংশের বেশি না হওয়ার সম্ভাবনা।

অন্য ব্যাঙ্কের পিওএস টার্মিনাল থেকে নগদ তোলা যাবে কি
এক্ষেত্রে কোন ব্যাঙ্কের কার্ড রয়েছে তা বিবেচ্য নয়।

কত টাকা তোলা যাবে
এই সুবিধা থ্রি থেকে সিক্স টিয়ার শহরে ২ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে। ওয়ান ও টু টিয়ার শহরে টাকা তোলার সীমা ১০০০ টাকা।

রশিদ পাওয়া যাবে কি
যে পস টার্মিনাল থেকে টাকা তুলবেন, সেই দোকানদার আপনাকে রশিদ দেবেন।

এই সুবিধা কি সব বাণিজ্যিক প্রতিষ্ঠানে আছে?
এই সুবিধা কি সব বাণিজ্যিক প্রতিষ্ঠানে নেই। বিবেচনার পরে বিশেষ বিশেষ দোকানকে এর জন্য অনুমতি দিয়েছে ব্যাঙ্ক। তবে এই সুবিধা নেওয়ার আগে দোকানদারকে জিজ্ঞাসা করতে হবে, এর জন্য কোনও চার্জ লাগবে কিনা। যিনি টাকা তুলবেন, তিনি ওই দোকান থেকে কোনও জিনিস কিনছেন কিনা সেটাও বিবেচ্য নয়।












Click it and Unblock the Notifications