ভোটের মুখে রেপো রেট কমাল আরবিআই, কমতে চলেছে ঋণের বোঝা
এদিন বৃহস্পতিবার আরবিআই রেপো রেটে ২৫ বেসিস পয়েন্ট কমাল। ফলে তা এখন দাঁড়িয়েছে ৬ শতাংশে।
এদিন বৃহস্পতিবার আরবিআই রেপো রেটে ২৫ বেসিস পয়েন্ট কমাল। ফলে তা এখন দাঁড়িয়েছে ৬ শতাংশে। বিভিন্ন কর্মাশিয়াল ব্যাঙ্কগুলিকে আরবিআই এই রেপো রেট মেনেই টাকা ধার দেয়। তা কমানোর অর্থ ব্যাঙ্ক বিভিন্ন ঋণে সুদের হার কমাতে চলেছে। আরবিআই যে রেপো রেট কমাতে চলেছে তা আগে থেকেই অর্থনীতিবিদেরা আন্দাজ করেছিলেন।

কমিটির ছয়জনের মধ্যে চারজন মানিটারি পলিসি কমিটির এতে সম্মতি জানিয়েছেন। পমি দুয়া, রবীন্দ্র এইচ ঢোলাকিয়া, মাইকেল দেবব্রত পাত্র ও শক্তিকান্ত দাস রেপো রেট কমানোর পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন চেতন ঘাটে ও ভিরাল ভি আচার্য।
এদিনে ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপি ৭.২ শতাংশ হারে বৃদ্ধি পেতে চলেছে বলে আরবিআই পূর্বাভাস করেছে। প্রথমার্ধে বৃদ্ধির হার ৬.৮ থেকে ৭.১ শতাংশ থাকবে। অন্যদিকে পরের অর্ধে ৭.৩ থেকে ৭.৪ শতাংশ থাকবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে।












Click it and Unblock the Notifications