Budget 2023: বেসরকারি কর্মীদের জন্যে নির্মলার বড় ঘোষণাটা নজর করেছেন? ছুটি নিলেও বড় প্রাপ্তি
শুধু করে ছাড় দিয়েছেন নির্মলা সীতারমণ এমনটা নয়। বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের জন্যে একাধিক ঘোষণা করা হয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ এই বিষয়টি। কীভাবে এর সুবিধা পাবেন? রইল বিস্তারিত
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচনকে মাথায় রেখে এবার একাধিক ঘোষণা নির্মলা সীতারমণের। বিশেষ করে বাজেটে মধ্যবিত্ত এবং চাকুরীজীবীদের একাধিক দাবিকে মাথায় রাখা হয়েছে। এবারের বাজেটে। যেমন আয়করে রিবেট সীমা বাড়ানো এবং করের একাধিক ছাড় চাকুরীজীবীদের জন্যে বড়সড় স্বস্তির বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে অবসরের পর ছুটির পরিবর্তে প্রাপ্ত টাকার পরিমাণের ওপর কর ছাড়ের সুযোগও প্রায় ৮ গুণ বাড়ানো হয়েছে। তবে এই ছাড় প্রাইভেট সেক্টরে কর্মরত কর্মচারীদের দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ বুধবার আগামী অর্থবছর ২০২৩-২৪ সালের বাজেট পেশ করেন। আর তা পেশ করতে গিয়ে তিনি বলেন, এবার থেকে প্রাইভেট সংস্থায় কর্মরত কর্মীদের leave encashment-এ বেশি কর ছাড় দেওয়া হবে। এখনও পর্যন্ত বেসরকারি সংস্থাতে কর্মরত কর্মীদের leave encashment-এ পাওয়া টাকার পরিমাণের উপর তিন লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যেত। এদিন তা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর তা বাড়িয়ে ২৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
এতে বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীরা মোটা অঙ্কের সুবিধা পাবেন। শুধু তাই নয়, ছুটি না নিলে কর্মীরা এবার থেকে মোটা টাকা পাবেন।
বলে রাখা প্রয়োজন, সংস্থায় কর্মরত অবস্থায় যে সমস্ত কর্মীরা ছুটি নেয় না , সেই পরিবর্তে টাকা দেয় সংস্থা। বেশিরভাগ কোম্পানি নির্দিষ্ট সংখ্যক ছুটির পরিবর্তে অবসর গ্রহণের সময় কর্মচারীদের নগদ অর্থ প্রদান করে। আর সেটিকে leave encashment-বলা হয়।
এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হলে বেসরকারী সংস্থায় কর্মরত কর্মচারীরা leave encashment-এর ক্ষেত্রে শুধুমাত্র তিন লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় পেতেন। এর উপরে আয় করলে, কর্মচারীকদের তার স্ল্যাব অনুযায়ী কর দিতে হত। এতে অনেক ক্ষেত্রেই টাকার পরিমাণ কমে যেত কর্মচারীদের।
আর এই সীমা এবার ২৫ লাখ করে দেওয়ার কারণে অনেকটাই সুবিধা হবে কর্মীদের। মনে করুন leave encashment-এ ১৫ লাখ টাকা যদি পান তাহলে এর উপর তিন লাখের কর ছাড় পাওয়া যাবে। বাকি ১২ লাখ টাকার হিসাবে স্লেবের হিসাব করে কর দিতে হবে।
তবে নয়ুয়া ঘোষণা অনুযায়ী leave encashment-এ পাওয়া পুরো ১৫ লাখ টাকার উপরেই কর ছাড় পাওয়া যাবে। এছাড়াও চাকুরীজীবীদের জন্যে একাধিক ছাড় দেওয়া হয়েছে। সরকার নতুন ট্যাক্স ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধাও দিয়েছে, যা 50,000 টাকা পর্যন্ত 15.49 লক্ষ টাকা হবে এবং এর উপরে আয়ের উপর স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে 52,500 টাকা হবে।












Click it and Unblock the Notifications