কেন পেট্রোল ও ডিজেলের মূল্য আকাশ ছোঁয়া, সামনে এল বিস্তারিত তথ্য
গত ৪ মে থেকে ৭ জুন পর্যন্ত ২১ বার বৃদ্ধি হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম (petrol and diesel price)। মোটামুটি একটা হিসেব করলে দেখা যাচ্ছে এই সময়ে দিল্লি পেট্রোল ও ডিজেলের লিটার পিছু ৪.৯০ এবং ৫.৩১ টাকা বেড়েছে। কংগ্রেস এই
গত ৪ মে থেকে ৭ জুন পর্যন্ত ২১ বার বৃদ্ধি হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম (petrol and diesel price)। মোটামুটি একটা হিসেব করলে দেখা যাচ্ছে এই সময়ে দিল্লি পেট্রোল ও ডিজেলের লিটার পিছু ৪.৯০ এবং ৫.৩১ টাকা বেড়েছে। কংগ্রেস এই দামবৃদ্ধি নিয়ে সরব হওয়ায় বিশ্বের বাজারে তেলের মূল্যবৃদ্ধিকে দায়ী করেছেন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

বছরের শুরু থেকে পেট্রোলে ১১.৬ টাকা ও ডিজেলে ১২.৪ টাকা বেড়েছে
দেশের ছয় শহরে পেট্রোলের মূল্য ১০০ পেরিয়ে গিয়েছে। মে মাসের শুরু থেকে এই বৃদ্ধির পরিমাণ প্রায় ৪.৯০ টাকা মতো। মুম্বইয়ের হিসেবে ধরলে পেট্রোল লিটার পিছু ১০১.৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিজেল বিক্রি হচ্ছে লিটার পিছু ৯৩.৬ টাকায়। বছরের শুরু থেকে পেট্রোল ও ডিজেলে লিটার পিছু বেড়েছে যথাক্রমে ১১.৬ টাকা এবং ১২.৪ টাকা।

কীভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দেশে প্রভাব ফেলে
২০২০-তে সারা বিশ্বে করোনার ধাক্কা সামলে তেলের চাহিদা বাড়তেই ২০২১-এর শুরু থেকে তেলের চাহিদা বেড়েছে। যার জেরে আন্তর্জাতিক বাজারে বেড়েছে কাঁচা তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্রেন্টের তেলের দাম ব্যারেল পিছু বছরের শুরুতে ছিল ৫১.৮ ডলার। বর্তমানে তা থেকে ৩৭.১ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৭১ ডলারে।

২০১৪ অর্থবর্ষে ব্যারেল পিছু দাম ছিল ১০৫.৫ ডলার
বর্তমানে দেশে জ্বালানি তেলের যে মূল্য, তার থেকে ২০১৪ অর্থবর্ষে মূল্য ছিল অনেকটাই বেশি। সেই সময় আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু মূল্য ছিল ১০৫.৫ ডলার। দেশে পেট্রোলের মূল্যবৃদ্ধিতে সরকার বিনিয়ন্ত্রণ করে ২০১০ সালে আর ডিজেলে করে ২০১৪ সালে।
নথি ঘাটলে দেখা যাবে ২০১৩ সালের জুনে আন্তর্জাতিক বাজারে যেখানে কাঁচা তেলের মূল্য ছিল ব্যারেল পিছু ১০১ ডলার, সেই সময় দেশে বাজারে পেট্রোলে মূল্য ছিল লিটার পিছু ৬৩.০৯ টাকা।
অন্যদিকে ২০১৮-র অক্টোবরে যখন আন্তজার্তিক বাজারে তেলের মূল্য ছিল ব্যারেল পিছু ৮০.১ ডলার, সেই সময় দেশে ডিজেলের মূল্য ছিল লিটার পিছু ৭৫.৭ টাকা। এব্যাপারে ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য বড় প্রভাব ফেলেছিল সেই সময়গুলিতে।

তেলের দামে করের প্রভাব
তবে দেশে তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পিছনে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কর কাঠামো দায়ী। দিল্লিতে পেট্রোলের ওপরে কর রয়েছে ৫৭ শতাংশের মতো আর ডিজেলে ৫১.৪ শতাংশ। কেন্দ্রীয় সরকার ২০২০ সালে পেট্রোল ও ডিজেলের লিটার পিছু কর বৃদ্ধি করেছে যথাক্রমে ১৩ ও ১৬ টাকা। করোনা মোকাবিলায় খরচের জোগান দিতে গিয়েই এই বৃদ্ধি বলে জানিয়েছিল সরকার।
রাজস্থান, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয় করোনা মহামারী পরিস্থিতিতে রাজ্যের লভ্যাংশের পরিমাণ কিছুটা কম করলেও, কেন্দ তা করেনি। আরবিআই-এর তরফে বলা হয়েছিল মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে মূল্য হ্রাস জরুরি। তাও সেই পথে হাঁটেনি সরকার।
দিল্লিতে পেট্রোল ও ডিজেলের ওপরে যে কর রয়েছে, তার মধ্যে পেট্রোলে ৭১.৮ শতাংশ এবং ডিজেলের ক্ষেত্রে ৬০.১ শতাংশ কর কেন্দ্রের ভাণ্ডারে যায়। বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার জ্বালানির ওপর থেকে কর হ্রাসের জায়গায় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।












Click it and Unblock the Notifications