Post Office Scheme: স্ত্রীর সঙ্গে অ্যাকাউন্ট খুলুন, প্রতিমাসে ৯২৫০ টাকা পাবেন

Post Office Scheme: যদি প্রতি মাসে ঘরে বসে আয় করতে চান, তাহলে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে প্রতিমাসে উপার্জন করতে পারেন। এর জন্য আপনাকে স্ত্রীর সঙ্গে পোস্ট অফিসে একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর প্রতিমাসে সুদ থেকে নিশ্চিত আয় পাবেন।

এখানে পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প নিয়ে বলা হচ্ছে। একটি নির্দিষ্টি পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। স্কিমটির সময়সীমা শেষ হওয়ার পরে প্রতিমাসে ৯২৫০ টাকা করে সুদ পাওয়া যাবে। এই টাকা স্বামী-স্ত্রীর আলাদা অ্যাকাউন্টে কিংবা সিঙ্গল অ্যাকাউন্টে জমা হতে পারে। যার জন্য সিঙ্গল কিংবা ডাবল অ্যাকাউন্ট খুলতে হবে। ২০২৩-এর বাজেটে সরকার এই জমার সীমা দ্বিগুণ করেছে।

Post Office Scheme

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে একক অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। স্বামী স্ত্রী অকসক্ষে যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। বর্তমানে এই প্রকল্পে বিনিয়োগকারীরা বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ পাচ্ছেন। মেয়াদমূর্তির পরে মূল টাকা তুলে নেওয়া যেতে পারে কিংবা আরও পাঁচ বছরের জন্য সেই টাকা জমা রাখা যেতে পারে। অ্যাকাউন্টে প্রতিমাসে ৯২৫০ টাকা করে সুদ পাওয়া যাবে।

পোস্ট অফিসের এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিমের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতিমাসে নিশ্চিত পরিমাণ আয় পেয়ে থাকেন। যদি উভয়ে একটি যৌথ অ্যাকাউন্ট খোলেন এবং সেখানে ১৫ লক্ষ টাকা জমা করেন, তাহলে ৭.৪ শতাংশ হা্রে বার্ষিক ১,১১,০০০ টাকা সুদ পাওয়া যাবে। যা ১২ মাসের জন্য প্রতিমাসের হিসেবে ৯২৫০ টাকা করে। তিনজন ব্যক্তি এই স্কিমে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রত্যেক ব্যক্তিকেই সমান সুদ দেওয়া হবে।

Post Office Scheme

পোস্ট অফিসে এমআইএস স্কিমের মেয়াদ ৫ বছরের। তবে প্রয়োজন পড়লে সময় শেষের আগেও তা বন্ধ করা যেতে পারে। সাধারণভাবে জমা দেওয়ার তারিখ থেকে একবছর পরে টাকা তোলা যেতে পারে। এক থেকে তিন বছরের মধ্যে টাকা তুলে নিলে ২ শতাংশ হারে জমা থেকে কেটে নেওয়া হয়। আর তিন থেকে ৫ বছরের মধ্যে হলে ১ শতাংশ হারে জমা থেকে টাকা কেটে নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+