customers ALERT: বাতিল হতে চলেছে পুরানো সমস্ত চেক বই! গ্রাহকদের জন্যে বিশেষ সতর্কতা জারি করল এই ব্যাঙ্ক
গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করল পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে আর পুরানো চেক বই আর চলবে না। বিশেষ করে eOBC এবং eUNI চেক বই খুব শিঘ্রই বাতিল করতে চলেছে পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক।
গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করল পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে আর পুরানো চেক বই আর চলবে না। বিশেষ করে eOBC এবং eUNI চেক বই খুব শিঘ্রই বাতিল করতে চলেছে পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক।
সমস্যা এড়াতে গ্রাহকদের দ্রুত নতুন চেক বই নেওয়ার জন্যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কীভাবে নতুন চেক বই পাওয়া যাবে সে বিষয়েও বিস্তারিত ভাবে জানানো হয়েছে। পিএনবি জানিয়েছে, এটিএম কিংবা IBS কিংবা PNB ONE থেকে নতুন চেক বই পাওয়া যাবে।

বাতিল হতে চলেছে পুরানো সমস্ত চেক
শুধু তাই নয়, কোথাও যদি পোস্ট ডেটেড চেক দেওয়া থাকে তাহলে অবিলম্বে সেই চেক ফিরিয়ে নেওয়ার কথাও ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। নতুন চেক বইয়ের আবেদন করে দ্রুত তা বদলের কথা বলা হয়েছে। পুরানো চেক যেহেতু বাতিল করা হয়েছে সেহেতু সেই চেক গুলি কোনো কাজে আসবে না বলে জানানো হয়েছে।

আরও বিস্তারিত জানতে চাইলে
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে পিএনবি'র তরফে দুটি কাস্টমার কেয়ারের নম্বর দেওয়া হয়েছে। যেখানে ফোন করলে বিস্তারিত ভাবে আরও এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। নম্বরগুলি হল 18001802222 এবং 18001032222। এছাড়া গ্রাহকদের জন্যে একটি ইমেলও দেওয়া হয়েছে। যেখানে জিজ্ঞাস্য মেল করলে পিএনবি'র তরফে তথ্য পাওয়া যাবে। মেল আইডিটা হল care@pnb.co.in। এছাড়াও নিকটবর্তী কোনও ব্যাঙ্কে গিয়েও আপনি আপনার প্রয়োজনীয় তথ্য জানতে পারেন।

PNB ONE ব্যবহার করে সব সুবিধা হাতের মুঠোয়
PNB ONE একটি স্মার্ট অ্যাপ পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের। একবার এখানে রেজিস্ট্রেশন করে ফেললে কেল্লা ফতে। কিন্তু কীভাবে রেজিস্ট্রেশন করবেন? জানা গিয়েছে, প্রথমে অ্যাপটা খুলতে হবে। এরপর "New User" খুলতে হবে। এরপর সেখানে অ্যাকাউন্ট নম্বর দিলে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর যেভাবে বলবে সেভাবে কাজ করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকে নতুন চেকের জন্যে আবেদন করা যাবে। এছাড়াও আরও সুবিধা মিলবে এই অ্যাপের মাধ্যমে। সবসময় ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হবে না।












Click it and Unblock the Notifications