Vishwakarma Yojana 2023: বিশ্বকর্মা যোজনায় লাভবান হবেন আপনিও! মোদীর ঘোষণায় মিলবে টাকা
Vishwakarma Yojana 2023: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে শেষবার স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লায় পতাকা ( Independence Day) উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( PM Modi In Independence Day)। এদিন তাঁর বক্তব্যে একাধিক বিষয় উঠে আসে।
শুধু তাই নয়, সাধারণ মানুষের কথা তুলে ধরে একাধিক যোজনার কথাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী (PM Modi)। ইতিমধ্যে একাধিক যোজনা ( yojana) ঘোষণা করা হয়েছে। যা থেকে উপকৃত হচ্ছেন মানুষ। সেই সমস্ত কথাও তুলে ধরেন নরেন্দ্র মোদী।

এই প্রকল্পগুলির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী
১৫ হাজার কোটি বিশ্বকর্মা যোজনার ( vishwakarma yojana 2023) শুরু শহরে বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সুদের উপর ছাড়।
vishwakarma yojana 2023: বিশ্বকর্মা যোজনা কি?
'বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা' চালু করার ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। আগামী সেপ্টেম্বরে বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে দেশজুড়ে এই যোজনা শুরু হবে। এই যোজনার মাধ্যমে দেশের ছোট ব্যবসায়ী, কারিগরদের সাহায্য দেওয়া হবে। শুধু তাই নয়, লোন থেকে শুরু করে ট্রেনিং , অ্যাডভান্স টেকনিক সংক্রান্ত তথ্য দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিল সেখানো হবে। এই স্কিমের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের MSME এর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাওয়া যাবে।
vishwakarma yojana 2023: কীভাবে সুবিধা মিলবে?
বিশ্বকর্মা যোজনার ঘোষণা প্রধানমন্ত্রীর। আর এই যোজনার মাধ্যমে ছোট ব্যবসায়ীদের সুবিধা মিলবে। আগামী মাসেই এই যোজনা শুরু হবে। আর এই যোজনায় সরকার ১৩,০০০ টাকা থেকে ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। বিশ্বকর্মা যোজনার মাধ্যমে স্বর্ণকার, কামার, হেয়ার ড্রেসার, ধোপা এবং রাজমিস্ত্রি এবং ছোট ব্যবসায়ীরা নানা ভাবে উপকৃত হবেন। বিশেষ করে দিনের পর দিন যে সমস্ত ব্যবসা চলে আসছে তাদের এই যোজনার মাধ্যমে সাপোর্ট করা হবে।
এমনকি ওবিসি সহ বিভিন্ন সংরক্ষিত কোটার মানুষ এই যোজনার সুবিধা সরাসরি ভোগ করতে পারবেন।
বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সুদের উপর ছাড়
এদিন আরও একটি যোজনার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে লোনের সুদের উপর ছাড় দেবে সরকার। লক্ষাধিক টাকা ভর্তুকি আকারে পাওয়া যেতে পারে। আগামী লোকসভা নির্বাচনের আগেই নয়া এই যোজনা চালু হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক কারবারীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications