Cheapest bikes with ABS: ৮০ হাজার টাকারও কম! খোঁজ রইল তিনটি সবথেকে সস্তার ABS বাইকের
Cheapest bikes with ABS: এই মুহূর্তে ভারতের বাজারে যে সমস্ত 125cc এর উপরে বাইক রয়েছে, সবেতে এন্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) রয়েছে। তবে গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে Bajaj। এখন সংস্থার অন্যতম 110cc এর ইঞ্জিনের বাইক Bajaj Platina -তেও ABS সিস্টেম দেওয়া হয়েছে।
বাজাজের প্লাটিনা দেশের সবচেয়ে সস্তা বাইকের মধ্যে একটি। এক নজরে দেখে নিন তিনটি সস্তার বাইকের খুঁটিনাটি তথ্য। যেগুলিতে ABS সিস্টেম দেওয়া রয়েছে (Cheapest bikes with ABS)।

- Cheapest bikes with ABS: Bajaj Platina 110
দাম: 80,000 টাকা
110cc বাইক সেগমেন্টে Bajaj Platina অন্যতম একটি বিক্রিত বাইক (Cheapest bikes with ABS)। দীর্ঘ সময় বাজারে এই বাইক বড় একটা জায়গা ধরে আছে। বাইকটির ডিজাইন খুব একটা স্টাইলিশ নয়, তবে একাধিক ফিচার এতে যুক্ত করা হয়েছে। এতে সিঙ্গল-এবিএস (এন্টি লক ব্রেকিং সিস্টেম) ইউনিট রয়েছে। এই বাইকে 115.45cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 8.6 ps পাওয়ার এবং 9.81Nm টর্ক জেনারেট করতে পারে। ৪ স্পিড গিয়ারবক্স। এক লিটার তেলে 70km পরজন্ত্র মাইলেজ দিতে পারে। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে।
- Cheapest bikes with ABS: Bajaj Pulsar
দাম: 1.10 লাখ টাকা
Bajaj এর অন্যতম বিক্রিত বাইক Pulsar 150। যেভাবে টু-হুইলারের দাম বাড়ছে এখনও সস্তা এই বাইক (Cheapest bikes with ABS)। স্পোর্টি লুক দেওয়া হয়েছে। এতে 150cc এর ইঞ্জিন যুক্ত করা হয়েছে। যা কিনা 14PS পর্যন্ত পাওয়ার জেনারেট করতে পারে। এতে 5 স্পিড গিয়ারবক্সের সুবিধা আছে। Bajaj Pulsar-এ ডুয়েল ডিস্ক ব্রেকের সঙ্গে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের সুবিধা আছে। বাইকের এক্স শোরুম প্রাইস 1.10 লাখ টাকা।
- Cheapest bikes with ABS: Honda Unicorn
দাম: 1.10 লাখ টাকা
Honda Unicorn সাধারণ ডিজাইনের (Cheapest bikes with ABS)। কিন্তু রাইডারদের অন্যতম পছন্দের। এতে 160cc PGM-FI ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 13.46PS পাওয়ার দিত। এই বাইকের ফ্রন্টে 240mm এবঙ্গ পিছনের চাকায় 130mm এর ড্রাম ব্রেকের সুবিধা দিয়েছে। এর সঙ্গেই সিঙ্গল চ্যানেল ABS সিস্টেম দেওয়া হয়েছে। Honda Unicorn বাইকটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা লম্বা রাইডেও আরামদায়ক সফর দেয়।
প্রতিবেদনে উল্লেখ দামের থেকে বাংলায় বাইকের দাম কিছুটা আলাদা হতে পারে।












Click it and Unblock the Notifications