Indian Economy: লোকসভার আগেই চার ট্রিলিয়ন অর্থনীতির দেশ হবে ভারত! বলছেন মোদীর মন্ত্রীর
Indian Economy: লোকসভা নির্বাচনের আগেই নতুন উচ্চতায় পৌঁছবে ভারতের অর্থনীতি! হাতে গোনা আর কয়েকমাস বাদেই লোকসভা নির্বাচন। আর তার আগেই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলের (Piyush Goyal) ঘোষণা, ভারত ফোর অর্থাৎ চার ট্রিলিয়ান ($4 trn economy) অর্থনীতির দেশ হিসাবে জায়গা করে নেবে।
সম্প্রতি দিল্লিতে 'আত্মনির্ভর ভারত' উতসবে যোগ দেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী (Piyush Goyal)। আর সেখানেই এহেন মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে যোগ দিয়ে পীযুষ গোয়েল বলেন, ফাইভ ট্রিলিয়নের অর্থনীতিতে (Indian Economy) পৌঁছানোর চেষ্টা করছে ভারত।

আর সেখানে পৌঁছতে দুই থেকে আড়াই বছর সময় লাগবে বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয়মন্ত্রীর (Piyush Goyal) কথা অনুযায়ী, আগামী ২০২৭ সালের মধ্যে ভারত (Indian Economy) বিশ্বের তৃতীয় বৃহত্তম জিডিপির দেশ হিসাবে জায়গা করে নেবে। উল্লেখ্য, সম্প্রতি অসমর্থিত সূত্রে পাওয়া একটি রিপোর্ট বলছে, ইতিমধ্যে ভারত ফোর ট্রিলিয়ান ($4 trn economy) অর্থনীতি ছুঁয়ে ফেলেছে।
তবে তথ্য বলছে বর্তমান অর্থ বছরে ভারতের অর্থনীতি ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ছুঁতে ফেলেছে। ইন্টারন্যাশানাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এর তরফে গত অক্টোবরে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। আর সেই রিপোর্টে বলা হয়েছে আগামী ২০২৬ সালের মধ্যে ভারতের জিডিপি ৪ দশমিক ৯৫ ট্রিলিয়নে পৌঁছে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালেই টার্গেট স্থির করেছিলেন, যাতে ২০২৪ সালের মধ্যেই এই লক্ষ্য পূরণ হয়। তবে ভারতের অর্থনীতির গতি এই মুহূর্তে বিশ্বের তাবড় তাবড় দেশের তুলনায় অনেকটাই বেশি।বলে রাখা প্রয়োজন, ভারতীয় অর্থনীতির প্রশংসা করেছে চিনের সংবাদমাধ্যম।
একই অনুষ্ঠানে বিদেশমন্ত্রী জয়শঙ্কর উল্লেখ করেন, বিশ্বায়নের যুগে দেশের নিজস্বতা টিকিয়ে রাখা জরুরি। আর তাই ভারতে তৈরি পণ্য কেনার কথা বলেন তিনি। সম্প্রতি দেখা গিয়েছে, ভারতের রফতানির পরিমাণ কমেছে ৬ দশমিক ৫ শতাংশ। বেড়েছে আমদানির পরিমান। আর তা ৮ দশমিক ৬ শতাংশ। তবে বাণিজ্যমন্ত্রকের দাবি, রেকর্ড অনুযায়ী গত বছরের শেষ ঐমাসিকে রফতানি বৃদ্ধি পেয়েছে।












Click it and Unblock the Notifications