মুকেশ কন্যা ইশার বাগদানে চাঁদের হাট! নাচলেন নীতা, দেখুন ভিডিও

অনিল কন্যা সোনম কাপুরের বিয়ের হইহই-এর মধ্যেই বিজনেস টাইকুন মুকেশ আম্বানির মেয়ে ইশার বাগদান ঘিরেও দেখা গেল তারকার মেলা।

অনিল কন্যা সোনম কাপুরের বিয়ের হইহই-এর মধ্যেই বিজনেস টাইকুন মুকেশ আম্বানির মেয়ে ইশার বাগদান ঘিরেও দেখা গেল তারকার মেলা। ক্রিকেট তারকা থেকে বলিউড তারকা , মুকেশ আম্বানির মেয়ের বাগদানের পার্টিতে বাদ ছিলেন না কেউই। এবছরের ডিসেম্বরে মুকেশ আম্বানী ও নীতা আম্বানীর মেয়ে ইশার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পিরামল গ্রুপের অজয় পিরামল ও স্বাতী পিরামলের ছেলে আনন্দ পিরামলের। গতকাল রাতে ছিল সেই বিয়ের বাগদান পর্ব।

অনুষ্ঠানে মিস্টার পারফেক্ট

অনুষ্ঠানে মিস্টার পারফেক্ট

ইশার বাগদান পার্টিতে দেখা গেল বলিউড তারকা আমিরেক। উল্লেখ্য , আম্বানী ইন্টার ন্যাশনাল স্কুলে পড়ে আমিরের ছেলে আজাদ । আর সেই সূত্র ধরে আম্বানিদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে আমির ও তাঁর স্ত্রী কিরণের।

মন্দিরে অনুষ্ঠানে

মন্দিরে অনুষ্ঠানে

দীর্ঘ চার দশকের জানাশোনা দুই পরিবারের। ছোটবেলা থেকেই আনন্দ ও ইশা পরস্পর, পরস্পরের ভাল বন্ধু। জানা গিয়েছে ৩৩ বছরের আনন্দ মহারাষ্ট্রের মহাবালেশ্বরের মন্দিরে গিয়ে ২৬-এর ইশাকে বিবাহের প্রস্তাব দেন।

 জামাইয়ের সঙ্গে সস্ত্রীক মুকেশ

জামাইয়ের সঙ্গে সস্ত্রীক মুকেশ

একমাত্র মেয়ের বাগদানের অনুষ্ঠান বলে কথা! তাই উচ্ছাস আর আনন্দ ধরে রাখতে পারেননি মুকেশ আম্বানি। গতকাল তাঁকে দেখা গেল এক্কেবারে আলাদা মেজাজে।

অনুষ্ঠানে সচিন

অনুষ্ঠানে সচিন

এদিনের অনুষ্ঠানে দেখা গেল সচিন তেণ্ডুলকারকে। সচিনের সঙ্গে বহুদিন ধরেই আম্বানিদের সম্পর্ক বেশ ভালো, বলে দাবি সূত্রের।

আনন্দ পরিমাল সম্পর্কে কিছু তথ্য

আনন্দ পরিমাল সম্পর্কে কিছু তথ্য

পেলসিলভেনিয়া বিশ্ববিদ্য়ালয় থেকে অর্থনীতিতে স্নাতক হওয়ার পর আনন্দ হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেন। তারপর নিজের উদ্যোগে চালু করেছেন পিরামল রিয়েলটি ও পিরামল স্বাস্থ্য।

ইশা সম্পর্কে কিছু তথ্য

ইশা সম্পর্কে কিছু তথ্য

ইশাও আস্তে আস্তে বাবার বিশাল বানিজ্য সাম্রাজ্যের দায়িত্ব নিচ্ছেন। রিলায়েন্স জিও ও রিলায়েন্স রিটেইলের বোর্ড মেম্বার তিনি। ইয়েল ইউনিভার্সিটি থেকে সাইকোলজি ও সাউথ এশিয়ান স্টাডিজ-এ স্নাতক হওয়ার পর আপাতত স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস থেকে তিনি এমবিএ করছেন।

মা-মেয়ের নাচ

বাগদানের অনুষ্ঠানের রাতে এক্কেবারে গরবার তালে নাচতে দেখা গেল নীত আম্বানি ও মেয়ে ইশা আম্বানিকে। ঘঘরা-চোলিতে দুজনকেই অসামান্য লাগছিল।

করণের সঙ্গে ইশা

ইশা আম্বানির বাগদান পর্বে এদিন দেখা গেল করণ জোহরকে। ইশা আর তাঁর ভাই আকাশের সঙ্গে এদিন করণ সেলফিও তোলেন।

অভ্যাগতদের ভিড়

ইশার বাগদান উপলক্ষ্যে এদিন আমির সহ একাধিক তারকাকে দেখা যায়। সেলেব্রিটিদের গাড়ির ভিড় দেখেই এদিন অনুমান করা গিয়েছিল যে এই বাগদানের আসর কোনও সাধারণ মানুষের নয়!

ইশা-আনন্দ

সোনম কাপুরের বিয়ের মাঝেই খবর আসে ইশা আম্বানির বাগদানের। সোনমের সঙ্গে অসার একটি বিষয়ে মিল রয়েছে তা হল দুজনেরই স্বামীর নাম আনন্দ। আর দুজন আনন্দই পেশাগতভাবে নামী ব্যবসায়ী।

প্রেম ও প্রস্তাব

ডিসেম্বরে বিয়ে ঠিক আছে ইশার যমজ ভাই আকাশেরও। রোসি ব্লু ডায়মন্ডের মালিক, হীরক ব্যবসায়ী রাসেল মেহতার কন্যা শ্লোকা মেহতার সঙ্গে তাঁর বিয়ের কথা ঘোষণা করা হয় এবছরের গোড়াতেই। মেহতা পরিবারের সঙ্গেও আম্বানীদের সম্পর্ক অনেকদিনের।

'আনন্দ'-এ রয়েছেন ইশা!

আনন্দের সঙ্গে যবে থেকে ইশার সম্পর্কের কথা সামনে এসেছে , তবে থেকেই বেশ খোশ মেজাজে মুকেশ কন্যা। ইশার সঙ্গে আনন্দের ঘনিষ্ঠ দৃশ্যও প্রাকশিত হয়েছে ফেসবুকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+