Petrol Diesel Price: ডিজেলের দাম আয়ত্তে রাখতে বড় পদক্ষেপ! কতটা দাম কমবে?
এই মুহূর্তে দেশে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোল-ডিজেলের দাম। যার ফলে বেড়েছে পরিবহণ খরচ। প্রভাব নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সমস্ত ক্ষেত্রে পড়েছে। এই অবস্থায় বাড়তে থাকা তেলের দাম আয়ত্তে রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মোদী সরকারের
Petrol Diesel Price: এই মুহূর্তে দেশে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোল-ডিজেলের দাম। যার ফলে বেড়েছে পরিবহণ খরচ। প্রভাব নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সমস্ত ক্ষেত্রে পড়েছে। এই অবস্থায় বাড়তে থাকা তেলের দাম আয়ত্তে রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মোদী সরকারের।
জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার ডিজেল রপ্তানিতে উইন্ডফল প্রফিট ট্যাক্স (windfall profit tax) বাড়িয়ে ৭ টাকা প্রতি লিটার করা হয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এর ফল দেশের মানুষ পাবে বলেই মত অর্থনৈতিক বিশ্লেষকদের।

নতুন করে কর বসানো হয়েছে।
শুধু ডিজেলের উপরেই নয়, বিমানে ব্যবহৃত জ্বালানি ATF-এর উপরেও নতুন করে কর বসানো হয়েছে। প্রতি লিটারে ২ টাকা করে কর বসানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে দেশীয়ভাবে উৎপাদিত অপরিশোধিত তেলের ওপর কর কমিয়েছে সরকার। ভেবে চিনতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি বিশ্লেষকদের। যদিও এই বিষিয়ে সরকারের তরফে সরকারি ভাবে কোনও মন্তব্য করা হয়নি।

ডিজেল রপ্তানিতে কর বেড়েছে ২ টাকা
সম্প্রতি উইন্ডফল ট্যাক্স বসানো নিয়ে সরকার একটি পর্যালোচনা করে। আর এরপরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরপরেই ডিজেল রপ্তানির উপর কর পাঁচ টাকা থেকে বাড়িয়ে সাত টাকা প্রতি লিটার করেছে। শুধু তাই নয়, বিমানে ব্যবহৃত জ্বালানি ATF-এর উপরেও কর বসানো হয়েছে। প্রতি লিটারে দু টাকা করে কর বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে, সরকার এটিএফ রপ্তানির উপর উইন্ডফল প্রফিট ট্যাক্স (লেভি) বাতিল করে। অভ্যন্তরীণভাবে উত্পাদিত অপরিশোধিত তেলের উপর কর প্রতি টন প্রতি 17,000 টাকা থেকে কমিয়ে 13,000 টাকা করা হয়েছে।

অপরিশোধিত তেলের দাম ৬ মাসের কম
বলে রাখা প্রয়োজন, অপরিশোধিত তেল পরিশোধন থেকে মুনাফা বৃদ্ধি পেতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গত ছয়মাস থেকে ইন্টারন্যাশানাল মার্কেটে তেলের দামে বড়সড় প্রভাব পড়েছে। কমেছে দাম। আর এর ফলে অভ্যন্তরীণভাবে উৎপাদিত তেলের কর কমানো হয়। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছয় মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছে। বলে রাখা প্রয়োজন, শুক্রবার সকালে কিছু টা হলেও বেড়েছে তেলের দাম। WTI অপরিশোধিত রেট ব্যারেল প্রতি $ 90.74 এর স্তরে রয়েছে। একই সময়ে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 96.77 ডলারে পৌঁছে গিয়েছে। আর সবদল বিশ্লেষণ করে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী দিনে দেশীয় বাজারে পেট্রোল-ডিজেলের দাম কমতে পারে। তবে কবে থেকে এর প্রভাব মিলতে পারে সে বিষয়ে স্পষ্ট ভাবে সরকারের তরফে কিছু জানানো হয়নি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications