Petrol Diesel Price: অনেকটাই কমবে পেট্রোল-ডিজেলের দাম! গ্যাসের দামে বড় পরিবর্তন সময়ের অপেক্ষা
Petrol Diesel Price: মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ! পেট্রোল-ডিজেল হোক কিংবা গ্যাস, আকাশ ছোঁয়া দামে হাত পুড়ছে আম আদমির। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও হু হু করে বাড়ছে। এই অবস্থায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
যদিও এই অবস্থায় নড়েচড়ে বসছে মোদী সরকার। খুব শীঘ্রই এই বিষয়ে সরকার বড় পদক্ষেপ নিতে পারে। এমনকি মূল্যবৃদ্ধি ( inflation) নিয়ন্ত্রণে সমস্ত মন্ত্রককে সাহায্য করা হতে পারে বলে খবর।

Petrol Diesel Price: পেট্রোল-ডিজেলে দাম কমাতে বড় পদক্ষেপ
পেট্রোল ডিজেলের (Petrol Diesel Prices) দাম ইতিমধ্যে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। এই অবস্থায় লিটার প্রতি ৮ টাকা পেট্রোলে এবং ডিজ়েলে লিটার প্রতি ৬ টাকা করে শুল্ক কমানো হয়েছিল। কিন্তু তাতেও তেমন সুরাহা হয়নি। এই অবস্থায় খুব শীঘ্রই বৈঠকে বসতে পারে কেন্দ্রীয় সরকার।
সেখানে একাধিক পদক্ষেপ নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে দিল্লির অন্দরে। এমনকি এক লাখ কোটি টাকা রি অ্যালোকেট করার কথাও শোনা যাচ্ছে। এই টাকা খাদ্য এবং জ্বালানির দাম কমানোর কাজে ব্যবহার হবে বলে খবর।
এবিপি নিউজে প্রকাশিত খবর অনুযায়ী, এই রি-অ্যালোকেট এমন ভাবে হবে যাতে সরকারের ঘাটতি লক্ষ্যমাত্রা প্রভাবিত না হয়। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে রয়েছে গ্যাসোলিন বিক্রির ওপর কর কমানো এবং ভোজ্যতেল ও গমের আমদানি শুল্ক কমানো। গ্যাসোলিনের উপর কর কমানো হলে পেট্রোল ডিজেলের দামও কিছুটা কমবে বলে মনে করছেন আধিকারিকরা। অন্যদিকে উৎপাদন শুল্ক কমানো হতে পারে বলেও খবর।
Gas Price: গ্যাসের দাম হাজার টাকা
শুধু পেট্রোল-ডিজেল নয়, ইতিমধ্যে গ্যাসের দামও হাজার টাকা ছাড়িয়েছে। এই অবস্থায় ভর্তুকিও সেভাবে মিলছে না। ফলে গ্যাস কিনতে রীতিমত ছ্যাকা খেতে হচ্ছে গরীব-মধ্যবিত্ত মানুষকে। এই অবস্থায় গ্যাসের দামও যাতে কমানো যায় সে বিষয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে। এমনকি তা নিয়েও রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার সঙ্গে সরকার বৈঠকে বসতে পারে বলে খবর।
লোকসভার আগে সতর্ক সরকার
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। শুধু তাই নয়, সামনেই রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট আছে। কর্নাটক নির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। ফলে লোকসভা ভোটের আগে বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ফলে দাম কমানোর প্রস্তুতি সরকারের। উল্লেখ্য, ১৫ অগাস্টে লালকেল্লা থেকে মুল্যবৃদ্ধি নিয়ে মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। আর এরপরেই এই প্রস্তুতি।












Click it and Unblock the Notifications