Personal Loan Interest Rates: রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়মে সুদের বোঝা বাড়ার শঙ্কা
Personal Loan Interest Rates: সুদের বোঝা বাড়তে চলেছে সাধারণ মানুষের উপর! আরও দামী হচ্ছে লোন। সম্প্রতি রিস্ক ওয়েটেজ(Risk Weightage) বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যাবতীয় ব্যাঙ্কিং এবং নন-ব্যাঙ্কিং সংস্থার জন্যে এই ওয়েটেজ বাড়িয়েছে কেন্দ্রীয় এই ব্যাঙ্ক।
ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়র (RBI) তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানিয়েছে। আর সেই মতো জানা যাচ্ছে, ব্যাঙ্কগুলিকে লোন (Personal Loan Interest Rates) দেওয়ার ক্ষেত্রে মূলধন আলাদা করে রাখতে হয়। আর সেই পার্সেন্টেজ পয়েন্ট ২৫ থেকে একধাক্কায় ১২৫ করা হয়েছে বলে রিজার্ভ ব্যাঙ্কের বিবৃতিতে জানানো হয়েছে।

আর তাতেই লোনের উপর সুদের হার (Personal Loan Interest Rates) ব্যাঙ্কিং এবং নন-ব্যাঙ্কিং সংস্থাগুলি বাড়াতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। রিস্ক ওয়েটেজ (Risk Weightage)-এর নিয়ম ব্যাঙ্কের তরফে দেওয়া পার্সোনাল লোনের ক্ষেত্রেই কার্যকর হবে। একই সঙ্গে নন ব্যাঙ্কিং সংস্থাগুলি যে খুচরো লোন দেয় তাতে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, লোন (Personal Loan Interest Rates) দেওয়ার ক্ষেত্রে আলাদা ভাবে অতিরিক্ত মুলধন ব্যাঙ্ক কিংবা নন-ব্যাঙ্কিং সংস্থাগুলিকে সরিয়ে রাখতে হয় তাহলে এর খরচ অন্য ভাবে হলেও গ্রাহকদের উপরই চাপানো হতে পারে। পার্সোনাল কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে নেওয়া লোন আরও ব্যায়বহুল হবে বলেও আশঙ্কা।
ফলে দুক্ষেত্রেই ইএমআইয়ের (Personal Loan Interest Rates) বোঝা বাড়বে বলেই আশঙ্কা। তবে স্বস্তির খবর হাউসিং লোন, এডুকেশন লোন কিংবা পার্সোনাল লোন এই নিয়মের আউত্তের বাইরে থাকবে বলেই জানা গিয়েছে। শুধু তাই নয়, সোনা কিংবা অন্যান্য জিনিস রেখে যে লোন পাওয়া যায় তাও এই নিয়মের বাইরে থাকছে বলেও জানা গিয়েছে।
আর এতে কিছুটা হলেও লোনের বোঝা লাগু হবে সাধারণ মানুষের উপর। অন্যদিকে পার্সোনাল লোন দেওয়ার বিষয়টিও আরও কড়া করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পাশাপাশি ক্রেডিট কার্ড (Credit Card) দেওয়ার ক্ষেত্রে নিয়মবিধিতে লাগাম টানতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। এমনয়টাই জানা যাচ্ছে।
ক্রেডিট কার্ড এক্সপোজারের ক্ষেত্রেও Risk Weightage বাড়ানো হয়েছে। ২৫ পার্সেন্টেজ পয়েন্ট বাড়িয়ে ব্য়াঙ্কের জন্য ১৫০ শতাংশ, নন-ব্যাঙ্কিং সংস্থার জন্য ১২৫ শতাংশ করা হয়েছে।












Click it and Unblock the Notifications