Personal Loan: ন্যূনতম পাঁচ লক্ষ টাকা ঋণ নিতে চান? কোন কোন ব্যাঙ্ক সুদের হার সর্বনিম্ন, একনজরে
Personal Loan: পার্সোনাল লোন একটি অনিরাপদ ঋণ, যার কোনও জমানতের প্রয়োজন হয় না। সেই কারণে পার্সোনাল লোনের আবেদন পর্যালোচনার সময় ঋণদানকারী সংস্থাগুলিকে সতর্ক থাকতে হয়। ঋণদানকারী সংস্থাগুলি আবেদনকারীর ক্রেডিট স্কোর, মাসিক আয়, পেশা এবং নিয়োগ কর্তা বিবেচনা করে থাকে।
কোনও ব্যক্তি তখনই ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করেন, যখন জরুরি অর্থের প্রয়োজন হয়। যেমন বিমাহীন চিকিৎসা ব্যয়, চাকরি হারানোর মতো পরিস্থিতির মতো ঘটনা। আরও একটি বিষয় উল্লেখযোগ্য, পার্সোনাল ঋণে সুদের হার সবসময়ই বেশি। সাধারণভাবে ব্যাঙ্কগুলি ৯.৪৭ থেকে ১২.৪০ শতাংশের মধ্যে পার্সোনাল ঋণে সুদের হার অফার করে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার তুলনামূলক কম।

- বেসরকারি ব্যাঙ্কে সুদের হার
বেসরকারি বন্ধন ব্যাঙ্ক পাঁচ লক্ষ টাকা ঋণের ক্ষেত্রে পার্সোনাল লোন দিয়ে থাকে ৯.৪৭ শতাংশ হারে। মাসিক কিস্তি ১২,৪৫৫ টাকা। পরিশোধের সময়সীমা চার বছর।
অপর বেসরকারি ইন্ডাসইন্দ ব্যাঙ্ক ৫ লক্ষ টাকার ঋণে সুদের হার ১০.৪৯ শতাংশ। মাসিক কিস্তি ১২,৬৯০ টাকা।
এইচডিএফসি ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার ১০.৭৫ শতাংশ। চার বছরেরর পরিশোধের মেয়াদে ৫ লক্ষ টাকার মাসিক কিস্তি ১২,৭৫০ টাকা।
আইসিআইসিআই ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার ১০.৮ শতাংশ থেকে শুরু। চার বছরের পরিশোধের মেয়াদে ৫ লক্ষ টাকার মাসিক কিস্তি ১২,৭৬০ টাকা।
এছাড়াও আরও চার বেসরকারি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার শুরু ১০.৯৯ শতাংশ থেকে। চার বছরের পরিশোধের মেয়াদে ৫ লক্ষ টাকার মাসিক কিস্তি ১২,৮০৫ টাকা।
- রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সুদের হার
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় পার্সোনাল লোনে সুদের হার ১০.৮৫ শতাংশ। চার বছরের পরিশোধের মেয়াদে ৫ লক্ষ টাকার মাসিক কিস্তি ১২,৭৭০ টাকা।
দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পার্সোনাল লোনে সুদের হার শুরু ১১.১৫ শতাংশ থেকে। চার বছরের পরিশোধের মেয়াদে ৫ লক্ষ টাকার মাসিক কিস্তি ১২,৮৪০ টাকা।
অপর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদার পার্সোনাল লোনে সুদের হার শুরু ১১.৪ শতাংশ থেকে। চার বছরের পরিশোধের মেয়াদে ৫ লক্ষ টাকার মাসিক কিস্তি ১২,৯০০ টাকা।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পার্সোনাল লোনে সুদের হার শুরু ১১.৭৫ শতাংশ থেকে। চার বছরের পরিশোধের মেয়াদে ৫ লক্ষ টাকার মাসিক কিস্তি ১২,৯৮০ টাকা।
কানাড়া ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার শুরু ১১.৯৫ শতাংশ থেকে। চার বছরের পরিশোধের মেয়াদে ৫ লক্ষ টাকার মাসিক কিস্তি ১৩০২৫ টাকা।
রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার শুরু ১২.৪ শতাংশ থেকে। চার বছরের পরিশোধের মেয়াদে ৫ লক্ষ টাকার মাসিক কিস্তি ১৩,১৩০ টাকা।












Click it and Unblock the Notifications