বাংলায় একাধিক জেলাতে ১০০ টাকা ডিজেলের দাম, কলকাতায় দাম বেড়ে ১০৮ টাকা! রইল সেই তালিকা

জ্বালানিতে মূল্যবৃদ্ধির আঁচ এসে পড়েছে বাংলাতেও। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলাতে ডিজেলের দাম পেরিতে গিয়েছে ১০০ টাকা।

আজ রবিবারও বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। টানা পঞ্চম দিন যেখানে প্রত্যেকদিন বেড়েছে জ্বালানির দাম। তবে এদিনও জ্বালানির দাম বৃদ্ধিতে গোটা দেশে নয়া রেকর্ড তৈরি হয়েছে। দেশের বেশ কয়েকটি রাজ্যে ১১০ টাকাও পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দামেও প্রত্যেকদিন পরিবর্তন হচ্ছে।

জ্বালানিতে মূল্যবৃদ্ধির আঁচ এসে পড়েছে বাংলাতেও। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলাতে ডিজেলের দাম পেরিতে গিয়েছে ১০০ টাকা। আর এভাবে দাম বৃদ্ধিতে ধীরে ধীরে এবার অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বাড়ছে।

এক নজরে দাম

এক নজরে দাম

এদিনও পেট্রোল-ডিজেলের দাম ৩৫ পয়সা করে বৃদ্ধি হয়েছে। দিল্লিতে লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে 107.59 টাকা। ডিজেলে ৩৫ পয়সা বেড়ে সে রাজ্যে লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে 96.32 টাকা। মুম্বইতে হু হু করে বাড়ছে দাম। লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ১০৪ টাকায়। পেট্রোলের দামও আকাশ ছোঁয়া। এক লিটারের দাম 113.46 টাকা। কার্যত একই ছবি দেশের সমস্ত মেট্রো শহরগুলিতে। চেন্নাইতে এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 104.52 টাকা। বর্ধিত দাম কার্যকর হয়ে আজ রবিবার সেই রাজ্যে ডিজেলের দাম ছুঁল লিটার প্রতি 100.59 টাকাতে। অন্যদিকে কলকাতাতেও বেড়েছে দাম। কলকাতায় আজ লিটার প্রতি পেট্রোলের দাম 108.11 টাকা এবং ডিজেলের দাম 99.43 টাকা। প্রায় সেঞ্চুরির কাছকাছি।

জেলাতেই সেঞ্চুরি ডিজেলের দামে

জেলাতেই সেঞ্চুরি ডিজেলের দামে

কলকাতায় না হলেও রাজ্যের ৭ জেলায় ১০০ পার করল ডিজেলের দাম। সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ১৬ পয়সা। পুরুলিয়ায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২৪ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৪৮ পয়সা। দার্জিলিঙে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৬৪ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৬৪ পয়সা। শুধু দক্ষিনবঙ্গের জেলাগুলি নয়, উত্তরবঙ্গের একাধিক জায়গাতে দাম ডিজেলের ১০০ টাকার কাছাকাছি।

আপাতত দম কমার সম্ভাবনা নেই

আপাতত দম কমার সম্ভাবনা নেই

সারা দেশেই জ্বালানির মূল্য বৃদ্ধি হচ্ছে। তা আপাতত কমার কোনও সম্ভাবনা নেই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তেল উৎপাদনকারী বিভিন্ন দেশের সঙ্গে কথা বলা হয়েছে, চাহিদা ও যোগানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য। কিন্তু সেখানেও দেখা গিয়েছে আপাতত সুরাহা হওয়ার কোনও সম্ভাবনা নেই।

সরকার এই মুহূর্তে কি ভাবছে?

সরকার এই মুহূর্তে কি ভাবছে?

বিভিন্ন সরকারের সূত্র থেকে নানা খবর সামনে আসছে। জানা যাচ্ছে, পেট্রোল-ডিজেলের দাম কমানোর বিষয়ে সরকার সংস্থার দামের উপরে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে। এভাবে প্রত্যেকদিন দাম বাড়ায় উদ্বিগ্ন সরকারও। তেল সংস্থাগুলির দামের উপর বড়সড় পদক্ষেপ নেওয়ার পথে। শুধু তাই নয়, অন্য দামে বিশ্ব বাজার থেকে তেল কেনা যায় কিনা সে বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। সমস্ত জায়গার প্রাইস ইনডেক্স মিলিয়ে দেখা হচ্ছে। যদি দামে অনেক বেশি ওঠা-নামা দেখা যায় তাহলে অন্য ক্ষেত্র থেকে তেল আমদানি করার বিষয়েও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে সরকার। অন্যদিকে জিএসটি বসানো নিয়েও সরকার রাজি আছে বলে সূত্রে জানা যাচ্ছে। যদিও একাধিক রাজ্যে চায় না জিএসটি বসানোতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+