Hero Splendor Plus: মাসে ২৬৮৭ টাকা দিয়ে বাড়ি আনুন Hero Splendor Plus! অফার মিস করবেন না

Hero Splendor Plus: দুই চাকার বেস্ট মাইলেজের যদি বাইক খুঁজছেন! তাহলে সেরা অপশন হতে পারে Hero Splendor। দীর্ঘদিন ধরে ভারতের টূ-হুইলার জগতে রাজ করছে এই বাইক। সময়ের সঙ্গে Hero Splendor এর একাধিক ভেরিয়েন্ট নিয়ে এসেছে সংস্থা। যুক্ত হয়েছে সুরক্ষা সংক্রান্ত একাধিক ফিচার।

তবে মাইলেজ সেই পুরানো মতোই রয়েছে। ভাটা পড়েনি বিক্রিতেও। বাইক কেনার যদি প্ল্যান থাকে তাহলে সেরা অপশন হতে পারে Hero Splendor Plus। আর এই বাইক মাত্র ১১ হাজার টাকা দিয়ে নিয়ে আসতে পারেন।

Hero Splendor Plus

বর্তমানে পেট্রোলের দাম আকাশ ছোঁয়া! এক ধাক্কায় পরিবহণ খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। চাপের মধ্যে সাধারণ মানুষের অবস্থা। এই অবস্থায় সাধ্যের মধ্যে বাইক কিনতে চাইছেন মানুষ। যার দামও কম আর বাড়তি মাইলেজও পাওয়া যায়। সেক্ষেত্রে Hero Splendor Plus বেস্ট অপশন হতে পারে। এক নজরে দেখে নিন বাইকের ফিচার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য! জেনে নিন মাত্র ১১ হাজারে কীভাবে মালিক হবেন?

  • Hero Splendor Plus: স্পেসিফিকেশন

Hero এর অন্যতম সেরা বিক্রিত বাইক Splendor। ভেরিয়েন্ট অনুযায়ী টপ মডেল স্প্লেনডার Plus। Specification-এ দারুন এই বাইক। সংস্থা সূত্রে খবর, Hero Splendor Plus এ আছে 97.2 cc এর এয়ারকুল্ড ইঞ্জিন। যা কিনা ৮.০২ps শক্তি ও ৮.০৫nm টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনটি একটি 4 স্পিড গিয়ার বক্সের সঙ্গেন যুক্ত রয়েছে। ভিড় মেট্রো সিটিতে চালানোর জন্য দ্য বেস্ট Hero Splendor।

  • Hero Splendor Plus: মাইলেজ

মাইলেজ বড় একটা বিষয়! সেক্ষেত্রে অবশ্য Hero Splendor Plus রাইডারকে মুক্তি দেবে। ৮০.৬ kmpl রেঞ্জে আকর্ষণীয় মাইলেজ পাওয়া যায়। উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে তেলের খরচের বিষয়টি অনেকটাই কম।

  • Hero Splendor Plus কমে কিনবেন কীভাবে?

Hero Splendor Plus এর এক্স শোরম দাম ৭৪ হাজার ৮০১ টাকা। অন রোড বাইকটির দাম পড়তে পারে প্রায় ৮৯ হাজার কাছাকাছি। এক্ষেত্রে ডাউন পেমেন্ট মাত্র ১১ হাজার টাকা করে বাড়ি আনতে পারবেন Hero Splendor Plus। বাকি টাকা যে কোনও ব্যাঙ্ক থেকে লোন নিতে পারেন। বর্তমানে কার কিংবা বাইক লোনে ইন্টারেস্ট রেট ৯.৭ শতাংশ। নুন্যতম তিন বছরের জন্য নিতে হবে। যদি ৭৭ হাজার ৪১৯ টাকা লোন নেন তাহলে প্রতি মাসে ইএমআই পড়বে ২৬৮৭ টাকা।

এই বিষয়ে আরও জানতে Hero এর যে কোনও ডিলার কিংবা শোরুমে যোগাযোগ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+