অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে জিএসটি কমার পরেও? কীভাবে করবেন অভিযোগ জানুন
সম্প্রতি সরকার নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্য ও গৃহস্থালির সামগ্রীতে জিএসটি কর কমিয়েছে,আর যারফলে সাধারণ ক্রেতা সহ সাধারণ মানুষের কিছুটা স্বস্তি মিলেছিল। আবার অনেকেই অভিযোগ করেছেন দোকান বা ই কমার্স প্ল্যাটফর্মে সেই করছাড়ের প্রভাব একেবাড়েই দেখা যাচ্ছে না।
একাংশ দোকানদার ও অনলাইন বিক্রেতা সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা করছাড়ের সুবিধা গ্রাহকদের দিচ্ছেন না। আর এরফলে ক্রেতারা এক প্রকার হতাশার মুখে পড়েছে,কারণ কাগজকলমৈ জিএসটি কমলেও খরচের বোঝা কিছুতেই তেমন কমছে না।

করছাড় ও বাজারদরের ফারাক নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আসলেই কি ক্রেতারা উপকৃত হচ্ছেন? যদিও সরকার স্পষ্ট জানিয়েছে,ক্রেতাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।
ক্রেতাদের জন্য জরুরি বার্তা দেওয়া হয়েছে চুপ করে থাকার প্রয়োজন নেই। যদি মনে হয় আপনাকে বাড়তি দাম নেওয়া হয়েছে, তাহলে সহজেই অভিযোগ জানাতে পারেন ন্যাশনাল কনজিউমারের নির্দিষ্ট হেল্পলাইনে । বিশেষভাবে জিএসটি সংক্রান্ত অভিযোগ নেওয়া হচ্ছে ও সেগুলিকে সক্রিয়ভাবে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে হেল্পলাইনকে। যদিও কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড আশ্বাস দিয়েছে, প্রতিটি গ্রহণযোগ্য অভিযোগের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে ও নিয়ম না মানা বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
অভিযোগ জানানোর একাধিক উপায় রয়েছে আপনি ১৯১৫ নম্বরে কল করে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন বা অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ইমেল কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অভিযোগ নথিভুক্ত করতে পারেন।এছাড়াও ১৭টি ভিন্ন ভাষায় অভিযোগ জানানো যেতে পারে।প্রতি মাসে সরকার প্রায় এক লক্ষেরও বেশি অভিযোগ পেয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। এবার থেকে জিএসটি সংক্রান্ত অভিযোগের জন্য আলাদা বিভাগ রাখা হয়েছে, যাতে সেগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা যায়।
বিশেষজ্ঞরা বলেছেন অভিযোগ জানানোর মাধ্যমে ক্রেতারা তাঁদের প্রাপ্য সুবিধা ফেরত পান, এতে খুচরো বিক্রেতা ও অনলাইন প্ল্যাটফর্মগুলির কাছে বার্তা যায় যে করছাড় কেবল কাগজে কলমে নয় ক্রেতাদের পকেটেও পৌঁছাতে হবে। সাম্প্রতিক জিএসটি কমানোর পরেও যদি দাম না কমে থাকে, তাহলে অভিযোগ জানানো শুধু আপনার অধিকারই নয়, একজন সচেতন ক্রেতা হিসেবে এটা আপনার দায়িত্বও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications