এনপিএস-পিপিএফ-সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ১ এপ্রিল থেকে! একনজরে কারণগুলি
এনপিএস-পিপিএফ-সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ১ এপ্রিল থেকে! একনজরে কারণগুলি
চলতি আর্থিক বছর শেষের পথে। এনপিএস (nps)-পিপিএফ (ppf)-সুকন্যা সমৃদ্ধি (sukanya samriddhi) অ্যাকাউন্টগুলিতে কর বাঁচাতে চলতি আর্থিক বছরের বাকি দিনগুলির মধ্যে টাকা জমা দিতে হবে। চলতি আর্থিক বছর অর্থাৎ ২০২১-২২-এ ন্যূনতম পরিমাণ টাকা দিয়ে ব্যালেন্স আপডেট করার শেষ সময় হচ্ছে ৩১ মার্চ।

অ্যাকাউন্ট পরীক্ষা করতে হবে ৩১ মার্চের মধ্যে
এনপিএস, পিপিএফ কিংবা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের কোনও গ্রাহক যদি চলতি আর্থিক বছরে অ্যাকাউন্টগুলি পরীক্ষা না করে থাকেন, তাহলে সেগুলিকে পরীক্ষা করতে হবে। অন্যদিকে এই অ্যাকাউন্টগুলিতে যদি কোনও গ্রাহক এখনও কোনও টাকা না জমা করে থাকেন, তাহলে ৩১ মার্চ, ২০২২-এর মধ্যেই তা করতে হবে। যদি না করেন, তাহলে জরিমানা দিতে হবে। বলা ভাল একবার এই অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় হয়ে গেলে, তা আবার চালু করতে জরিমানা দিতে হবে।

পিপিএফ-এ ন্যূনতম জমার পরিমাণ
চলতি আর্থিক বছরে ন্যূনতম যে পরিমাণ টাকা পিপিএফ অ্যাকাউন্টে জমা করতে হয়, তা জমা করেছেন, কিনা তা জানা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বলে রাখা ভাল, পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা বছরে কোনও গ্রাহককে জমা দিতেই হবে। তা দিতে হবে ২০২২-এর ৩১ মার্চের মধ্যে। যদি তা মিস হয়ে যায়, তাহলে প্রতিবছরের জন্য ৫০০ টাকা জমা হিসেবে প্রতি বছরের জন্য ৫০ টাকা করে জরিমানা দিতে হবে। আর একবার এই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেলে, এর থেকে কোনও ঋণ পাওয়া যাবে না।

এনপিএস-এ ন্যূনতম জমার পরিমাণ
এনপিএস-এর ক্ষেত্রে গ্রাহকদের ন্যূনতম ১ হাজার টাকা জমা করতেই হবে। এনপিএস-এর টিয়ান-১-এ ন্যূনতম টাকা জমা না করলে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে। একে সক্রিয় করতে গেলে ১০০ টাকা জরিমানা দিতে হবে। এক্ষেত্রে গ্রাহকদের জেনে রাখা জরুরি, যদি কারও এনপিএস-এর টিয়ার টু-এর অ্যাকাউন্ট থাকে, তাহলে টিয়ার-১ -এর অ্যাকাউন্টটি নিক্রিয় হয়ে গেলে, টিয়ার টু-এর অ্যাকাউন্টটিও নিষ্ক্রিয় হয়ে যায়।

সুকন্যা সমৃদ্ধিতে ন্যূনতম জমার পরিমাণ
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের ক্ষেত্রে, প্রতিবছরে ন্যূনতম ২৫০ টাকা রাখতেই হবে। না হলে ৫০ টাকা জরিমানা দিতে হবে। আর সুকন্যা অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৫ বছর পূর্ণ হওয়ার আগে পর্যন্ত সুকন্যা সমৃদ্ধির ডিফল্ট অ্যাকাউন্ট নিয়মিত করা যেতে পারে। সেই পরিস্থিতিতে গ্রাহক যদি এখনও চলতি আর্থিক বছরে এই অ্যাকাউন্টে কোনও টাকা জমা না গিয়ে থাকেন, তাহলে ৩১ তারিখের মধ্যেই তা জমা দিন।












Click it and Unblock the Notifications