Train Ticket Reservation Counter: পুজোর আগেই নয়া রিজার্ভেশন কাউন্টার খুলল রেল! কাটা যাবে সব টিকিট

Train Ticket Reservation Counter: সামনেই দুর্গাপুজো (Durga Puja)! লম্বা ছুটি। আর সেই ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা এখন থেকে সেরে ফেলেছেন ভ্রমণপিপাসু মানুষ। বিশেষ করে দার্জিলিং সহ বেশ কয়েকটি যাওয়ার ট্রেন একেবারে ফুল। টিকিট পেতে একেবারে হিমশিম অবস্থা যাত্রীদের।

এই অবস্থায় রেলযাত্রীদের (Rail) জন্যে বড় খবর। বিশেষ করে পান্ডুয়াবাসির জন্যে স্বস্তির খবর। এবার থেকে টিকিট রিজার্ভেশনের (Train Ticket Reservation Counter) জন্যে এদিক-ওদিক ছুটতে হবে। একেবারে আধুনিক কাউন্টার উপহার দিল ভারতীয় রেল (Indian Rail)।

Train Ticket Reservation Counter

রেল যাত্রী এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পান্ডুয়া স্টেশনে ইউটিএস কাম পিআরএস (PRS-UTS Ticket Counter) কাউন্টার তৈরি হোক। অবশেষে দীর্ঘদিনের সেই দাবি পূরণ করল রেলওয়ে।

পূর্ব রেলের পক্ষ থেকে আজ শুক্রবার এমনই আধুনিক রিজার্ভেশন টিকিট (Ticket Reservation Counter) কাউন্টারের উদ্বোধন করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ফিতে কেটে এই কাউন্টারের উদ্বোধন করেন তিনি। সঙ্গে ছিলেন পূর্ব রেলের এডিআরএম সৌরিশ মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা।

জানা গিয়েছে, পান্ডুয়া স্টেশনের চার নম্বর প্লাটফর্মে এই টিকিট কাউন্টার (Ticket Reservation Counter) তৈরি করা হয়েছে। উল্লেখ্য, রেলের রিজার্ভেশন টিকিট কাটতে অন্যান্য স্টেশন গুলিতে যেতে হতো বা মোবাইলের ইন্টারনেটের মাধ্যমে রিজার্ভেশন টিকিট কাটতে হতো। কিন্তু এই কাউন্টার খুলে দেওয়ার ফলে এখন আর যেতে হবে না। আজ শুক্রবার থেকেই পান্ডুয়া স্টেশনে রিজার্ভেশন টিকিট কেটে বাঙ্গালোর, বোম্বে, চেন্নাই সহ ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছতে পারা যাবে।

পান্ডুয়া স্টেশনে রিজার্ভেশন টিকিট (Ticket Reservation Counter) কাটতে গেলে সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হবে। আর এই কাউন্টার খোলা থাকবে দুপুর ১:৩০ মিনিট। যদিও ধীরে কাউন্টার খুলে রাখার সময়সীমা আরও বাড়ানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। যদিও তৎকাল রিজার্ভেশন বা কারেন্ট রিজার্ভেশন এর সুবিধা এখনও পর্যন্ত দেওয়া যায়নি। যাত্রীদের চাহিদা থাকলে খুব শীঘ্রই তৎকাল রিজার্ভেশনের ব্যবস্থা পান্ডুয়া স্টেশনে থেকে করা হবে বলে জানান এডিআরএম সৌরিশ মুখোপাধ্যায়। এই রিজার্ভেশন কাউন্টার খোলের সঙ্গে সঙ্গে মানুষের ভিড় চোখে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+