Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Changes From 1st January: বছর ঘুরতেই বদলে গেল একাধিক নিয়ম, গ্যাসের দামই কমল না, সঙ্গে...

Changes From 1st January: নতুন বছর ২০২৫-কে স্বাগত জানাল গোটা বিশ্ব! ঘড়ির কাটায় রাত ১২ টা বাজতেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে ভারত। বছরের প্রথমদিন অর্থাৎ ১লা জানুয়ারিতে একগুচ্ছ বদল ঘটে গেল। গ্যাসের দাম থেকে শুয়রু করে ইপিএফও!

একাধিক ক্ষেত্রে বদল ঘটল আজ বুধবার থেকেই। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের উপর। এক নজরে দেখে নেওয়া যাক ১লা জানুয়ারি থেকে কি কি নিয়ম বদলে গেল (Changes From 1st January) ?

Changes From 1st January

Changes From 1st January: EPFO -তে নতুন নিয়ম

আজ বুধবার অর্থাৎ ১লা জানুয়ারি থেকে EPFO -তে নতুন নিয়ম (EPFO new rule)। পেনশন উইথড্রোল প্রক্রিয়া (pension withdrawal process)। পেনশনার্সরা যে কোনও ব্যাঙ্ক থেকে খুবই সহজে পেনশন তুলতে পারবেন। আগে এজন্য একাধিক নিয়ম ছিল। প্রয়োজন ছিল একগুচ্ছ ভেরিফিকেশনের। এখন থেকে এই নিয়ম থাকছে না। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, EPFO খুব শীঘ্রই এটিএম কার্ড জারি করবে। যার মাধ্যমে সদস্যরা ২৪ ঘণ্টা টাকা তুলতে পারবেন। এছাড়াও, এই বছর ইপিএফে একাধিক পদক্ষেপ এই বছর করা হতে পারে।

Changes From 1st January: কমল গ্যাসের দাম

বছরের শুরুতেই স্বস্তির খবর আমআদমির। এক ধাক্কায় ১৬ টাকা কমল রান্নার গ্যাসের দাম। যদিও বাণিজ্যিক গ্যাস অর্থাৎ ১৯ কেজি গ্যাসের দাম কমল। ডোমেস্টিক গ্যাসের দাম যদিও কোনও বদল হয়নি। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও কিছুটা হলেও উপকৃত হবেন সাধারণ।

Changes From 1st January: জিএসটি

GST (portal) পোর্টালের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। এখন থেকে করদাতাদের Multi-factor authentication (MFA) আবশ্যক করা হচ্ছে। অন্যদিকে ই-ওয়ে বিল (E-Way Bills-EWBs) শুধুমাত্র ১৮০ দিনের বেশি পুরানো মূল নথিগুলির জন্য তৈরি করা হবে।

Changes From 1st January: UPI -তে বাড়ল লিমিট

আরবিআই'য়ের এক বিজ্ঞপ্তি অনুসারে, আজ ১লা জানুয়ারি থেকে UPI 123Pay এর লিমিট বাড়িয়ে দেওয়া হল। ফিচার ফোন ইউজার অনলাইন পেমেন্টের সময় এর ব্যবহার করে থাকেন। এত দিন পেমেন্ট করার ক্ষেত্রে লিমিট ছিল মাত্র ৫০০০ টাকা। আজ থেকে তা বাড়িয়ে ১০ হাজার টাকা। এছাড়াও RBI এখন থেকে কোনও সম্পত্তি বন্ধক না রেখেই কৃষকদের জন্য ঋণের সীমা ১.৬০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করল।

Changes From 1st January: H-1B Visa প্রক্রিয়ায় বড় বদল

H-1B Visa প্রক্রিয়ায় বড় বদল (Changes in the H-1B Visa Process) আসতে চলেছে। পুরো প্রক্রিয়া সরল হতে চলেছে। আগামী ১৭ জানুয়ারি ২০২৫ থেকেই বড় বদল হবে এক্ষেত্রে। এছাড়াও আরও বেশ কয়েকটি ক্ষেত্রেও বদল আসছে। যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের উপর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+