এলইডি লাইট থেকে গিয়ার পজিশন ইন্ডিকেটর! বুকিং শুরু New Royal Enfield Classic 350 2024 এর জন্য
New Royal Enfield Classic 350 2024: দেশের অন্যতম বিক্রিত বাইক Royal Enfield। নতুন প্রজন্মের মধ্যে বেশ চাহিদা আছে। কিন্তু দাম একটা বড় চ্যালেঞ্জ। সম্প্রতি New Royal Enfield Classic 350 2024 ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এর দাম মাত্র ১,৯৯,৫০০ টাকা থেকে শুরু হচ্ছে।
ইতিমধ্যে বুকিং অপশন খুলে দেওয়া হয়েছে। নেওয়া যাবে টেস্ট ড্রাইভও। New Royal Enfield Classic 350 2024-এ পাঁচটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। যেমন হেরিটেজ, হেরিটেজ প্রিমিয়াম, সিগন্যাল, ডার্ক এবং ক্রোম। সমস্ত ভেরিয়েন্টেই একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে।

New Royal Enfield Classic 350 2024: ৬ হাজার টাকা কিছু বেশি দাম
New Royal Enfield Classic 350 2024 এর দাম শুরু হচ্ছে মাত্র ১,৯৯,৫০০ টাকা থেকে। যা আগের মডে অর্থাৎ Redditch রেড এবং Redditch Grey ভেরিয়েন্টের তুলনায় মাত্র ৬ হাজার ৪২০ টাকা বেশি। নতুন ক্লাসিক New Royal Enfield Classic 350 2024 এ একাধিক রঙের অপশন] দেওয়া হয়েছে। ক্রেতারা নিজেদের ইচ্ছামতো পছন্দের রঙে এই বাইক কেনার সুযোগ পাবেন।
| ভেরিয়েন্ট | দাম |
| হেরিটেজ | 1,99,500 টাকা |
| হেরিটেজ প্রিমিয়াম | 2,04,000 টাকা |
| সিগন্যাল | 2,16,000 টাকা |
| ডার্ক | 2,25,000 টাকা |
| ক্রোম | 2,30,000 টাকা |
New Royal Enfield Classic 350 2024: রেট্রো লুকই রাখা হয়েছে-
New Royal Enfield Classic 350 2024-এর লুকে তেমন বদল আনা হয়। রেট্রো লুকই রাখা হয়েছে। কিন্তু একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এতে LED হেডলাইট, LED পাইলট ল্যাম্প, অ্যানালগ স্পিডোমিটারের নীচে LCD -তে গিয়ার পজিশন ইন্ডিকেটর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আপগ্রেটেড টাইপ -C চারজিং পোর্ট দেওয়া হয়েছে। প্রিমিয়াম ডার্ক এবং ক্রোম ভেরিয়েন্টে ট্রিপর নেভিগেশন পোড, অ্যাডজাস্টবেল ক্লাচ এবং ব্রেক লিভাররের সুবিধা আছে। এখানেই শেষ নয়, LED ইন্ডিকেটরের মতো অতিরিক্ত ফিচারও যুক্ত করা হয়েছে।
New Royal Enfield Classic 350 2024: স্পেসিফিকেশন-
New Royal Enfield Classic 350 2024-এ 349 সিসির J সিরিজ, এয়ার ওয়েল কুল্ড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 6100 RPM এ 20.2 bhp এবং 4000 RPM এ 27 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এতে 5- স্পিড গিয়ারবক্স অপশন দেওয়া হয়েছে। সিটের উচ্চতা 805 মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিমি, ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা ১৩ লিটার। ফলে দীর্ঘ রাস্তায় পেট্রোলের সমস্যায় পড়তে হবে না গ্রাহকদের। New Royal Enfield Classic 350 2024-এর টক্কর jawa 350 কিংবা honda cb350 এর সঙ্গে টক্কর হবে।












Click it and Unblock the Notifications