শীঘ্রই চালু হচ্ছে নতুন আধার অ্যাপ, জেনে নিন ঘরে বসেই কী আপডেট করতে পারবেন
ভারতীয় নাগরিকদের কাছে এক গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল আধার কার্ড। এটি সরকারি, বেসরকারি নানা পরিষেবার জন্য অন্যতম নথি। আধার কার্ড ইস্যু করে ইউআইডিএআই।
বর্তমান m-আধার অ্যাপের মাধ্যমে ঠিকানা আপডেট, আধার কার্ড ডাউনলোড এবং পিভিসি কার্ড ডাউনলোড করা সম্ভব হলেও কিন্তু মোবাইল নম্বর পরিবর্তন এখনও এই অ্যাপের মাধ্যমে করা যায় না। মোবাইল নম্বর পরিবর্তনের জন্য নাগরিকদের কাছাকাছি আধার সেবা কেন্দ্রে যেতে হয়। সেখান থেকে সংশোধন ফর্ম পূরণ, বায়োমেট্রিক যাচাই ও নিশ্চিতকরণের পর নতুন ফোন নম্বর কয়েক দিনের মধ্যে যুক্ত হয়ে যায়।

এবার ইউআইডিএআই নতুন আধার অ্যাপ চালু করতে চলেছে। এই নতুন অ্যাপটি ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে পাশাপাশি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে লঞ্চের প্রত্যাশা রয়েছে। নতুন অ্যাপটির মাধ্যমে আধার সম্পর্কিত কাজগুলো আরও সহজ ও ব্যবহারকারীদের জন্য আরও বেশি সুবিধাজনক হবে বলে কর্তৃপক্ষের তরফে মনে করা হচ্ছে।
তবে মোবাইল নম্বর ঘর থেকে আপডেট করার সুবিধা এখনও থাকবে না। আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা একটি সংবেদনশীল কাজ, যার জন্য ব্যক্তিগত যাচাই কেন্দ্রের মাধ্যমে অবশ্যই করতে হবে।
নতুন অ্যাপের মাধ্যমে নাগরিকরা সহজেই আধার কার্ড ডাউনলোড, ঠিকানা আপডেট এবং পিভিসি কার্ড সম্পর্কিত পরিষেবা ব্যবহার করতে পারবেন। মোবাইল নম্বর আপডেট করতে হলে এখনও আধার সেবা কেন্দ্রই অপরিহার্য। তবে ডিসেম্বরের মধ্যে ইউআইডিএআই এর নতুন অ্যাপের জন্য সকলে প্রস্তুত থাকুন। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা।












Click it and Unblock the Notifications